Acts 24:18 — Compare Translations
10 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই উপলক্ষে লোকেরা আমাকে বায়তুল-মোকাদ্দসে পাক-পবিত্র অবস্থায় দেখেছিল, কোন ভিড়ও হয় নি, গণ্ডগোলও হয় নি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
যখন তারা আমাকে মন্দির-প্রাঙ্গণে এ কাজ করতে দেখেছিল আমি সংস্কারগতভাবে শুচিশুদ্ধ ছিলাম। আমার সঙ্গে কোনো লোকজন ছিল না, কোনো গণ্ডগোলের সঙ্গেও আমি জড়িত ছিলাম না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই উপলক্ষে লোকেরা আমাকে ধর্ম্মধামে শুচীকৃত অবস্থায় দেখিয়াছিল, জনতাও হয় নাই, গণ্ডগোলও হয় নাই; কিন্তু এশিয়া দেশের কতকগুলি যিহূদী উপস্থিত ছিল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেই সময় তারা আমাকে মন্দিরের মধ্যে শুচিশুদ্ধ অবস্থাতেই দেখেছিল৷ সেখানে তখন কোন ভীড় বা গণ্ডগোলহয় নি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এই সময়ে লোকেরা আমাকে ধর্মধামে শুদ্ধ অবস্থায় দেখেছিল, ভিড়ও হয়নি, গন্ডগোলও হয়নি; কিন্তু এশিয়া দেশের কয়েকজন যিহূদী উপস্থিত ছিল, তাদেরই উচিত ছিল
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই উপলক্ষে লোকেরা আমাকে ধর্মধামে শুচিকৃত অবস্থায় দেখিয়াছিল, জনতাও হয় নাই, গণ্ডগোলও হয় নাই; কিন্তু এশিয়া দেশের কতকগুলি যিহূদী উপস্থিত ছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
নিজেকে শুচি করবার পর যখন আমি সেই কাজ করছিলাম তখনই তাঁরা আমাকে উপাসনা-ঘরে দেখতে পেয়েছিলেন। আমার কাছে লোকজনের ভিড়ও হয় নি বা আমাকে নিয়ে কোন গোলমালও হয় নি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
নিজেকে পাক-সাফ করবার পর যখন আমি সেই কাজ করছিলাম তখনই তাঁরা আমাকে বায়তুল-মোকাদ্দসে দেখতে পেয়েছিলেন। আমার কাছে লোকজনের ভিড়ও হয় নি বা আমাকে নিয়ে কোন গোলমালও হয় নি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি আনুষ্ঠানিকভাবে শুদ্ধ হয়ে উপাসনায় রত ছিলাম সেই অবস্থায় এরা আমাকে গ্রেপ্তার করেছে। আমার সঙ্গে কোন লোকজন ছিল না বা তখন কোন গোলমালও ছিল না।
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এই দিনের লোকেরা আমাকে ধর্মধামে শুচি অবস্থায় দেখেছিল, ভিড়ও হয়নি, গন্ডগোলও হয়নি; কিন্তু এশিয়া দেশের কয়েক জন যিহূদী উপস্থিত ছিল, তাদেরই উচিত ছিল