Acts 24:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু এশিয়া প্রদেশের কয়েকজন ইহুদী উপস্থিত ছিল, তাদেরই উচিত ছিল, যেন আপনার কাছে আমার বিরুদ্ধে যদি তাদের কোন কথা থাকে, তবে উপস্থিত হয় এবং দোষারোপ করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু এশিয়া প্রদেশ থেকে আগত কিছু ইহুদি সেখানে ছিল। আমার বিরুদ্ধে কোনও অভিযোগ থাকলে, তা নিয়ে এখানে আপনার কাছে তাদের উপস্থিত হওয়া উচিত ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহাদেরই উচিত ছিল, যেন আপনার কাছে আমার বিরুদ্ধে যদি তাহাদের কোন কথা থাকে, তবে উপস্থিত হয়, এবং দোষারোপ করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এশিয়া থেকে কিছু ইহুদী সেখানে এসেছিল৷ আমার বিরুদ্ধে তাদের কিছু বলার থাকলে আপনার কাছে এসে তারা আমার প্রতি দোষারোপ করতে পারত৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন আপনার কাছে আমার বিরুদ্ধে যদি তাদের কোনো কথা থাকে, তবে এখানে আসে, এবং আমাকে দোষারোপ করেl
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহাদেরই উচিত ছিল, যেন আপনার কাছে আমার বিরুদ্ধে যদি তাহাদের কোন কথা থাকে, তবে উপস্থিত হয়, এবং দোষারোপ করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু এশিয়া প্রদেশের কয়েকজন যিহূদী সেখানে ছিল। আপনার কাছে সেই যিহূদীদেরই আসা উচিত ছিল এবং আমাকে দোষ দেবার যদি কিছু থাকে তবে তাদেরই তা দেওয়া উচিত ছিল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু এশিয়া প্রদেশের কয়েকজন ইহুদী সেখানে ছিল। আপনার কাছে সেই ইহুদীদেরই আসা উচিত ছিল এবং আমাকে দোষ দেবার যদি কিছু থাকে তবে তাদেরই তা দেওয়া উচিত ছিল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু এশিয়া প্রদেশ থেকে আগত কয়েকজন ইহুদী সেখানে ছিল। আমার বিরুদ্দে তাদের যদি কোন অভিযোগ থেকে থাকে তাহলে আপনার কাছে তাদেরই আসা উচিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এশিয়া থেকে কিছু ইহুদী সেখানে এসেছিল৷ আমার বিরুদ্ধে তাদের কিছু বলার থাকলে আপনার কাছে এসে তারা আমার ওপর দোষারোপ করতে পারত৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন আপনার কাছে আমার বিরুদ্ধে যদি তাদের কোনো কথা থাকে, তবে এখানে আসে এবং আমাকে দোষারোপ করে।