Acts 24:2 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পৌলকে ডেকে আনা হলে পর তর্তুল্ল তাঁর নামে এই বলে দোষারোপ করতে লাগল, হে মহামহিম ফীলিক্স, আপনার দ্বারা আমরা মহাশান্তি ভোগ করে আসছি এবং আপনার দূরদর্শিতার গুণে এই জাতি নানা রকম মঙ্গলের কাজ দেখতে পেয়েছে,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পৌলের ডাক পড়লে, তর্তুল্ল ফীলিক্সের কাছে তাঁর অভিযোগ উপস্থাপন করলেন, “আপনার অধীনে আমরা দীর্ঘকাল শান্তি উপভোগ করে আসছি; আপনার দূরদর্শিতার গুণে এই জাতির বিভিন্ন প্রকার সংস্কার সাধিত হয়েছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৌলের ডাক হইলে পর তর্তুল্ল তাঁহার নামে এই বলিয়া দোষারোপ করিতে লাগিল, হে মহামহিম ফীলিক্স, আপনার দ্বারা আমরা মহাশান্তি ভোগ করিতে পাইতেছি, এবং আপনার পরিণামদর্শিতাগুণে এই জাতির নানাবিধ অমঙ্গল নিবারিত হইতেছে,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌলকে ডেকে পাঠানো হল, তখন ফীলিক্সের সামনে তর্তুল্ল সওয়াল শুরু করলেন, ‘মহামান্য ফীলিক্স! আপনার জন্যই আমরা মহাশান্তিতে আছি; আপনার দূরদৃষ্টির জন্য এই জাতির অনেক সংস্কার সাধন হয়েছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পৌলকে ডাকার পর তর্তুল্ল তাঁর নামে এই বলে দোষারোপ করতে লাগল, হে মাননীয় ফীলিক্স, আপনার দ্বারা আমরা মহাশান্তি অনুভব করছি, এবং আপনার জ্ঞানের দ্বারা এই জাতির জন্য অনেক উন্নতি এনেছেl
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৌলের ডাক হইলে পর তর্তুল্ল তাঁহার নামে এই বলিয়া দোষারোপ করিতে লাগিল, হে মহামহিম ফীলিক্স, আপনার দ্বারা আমরা মহাশান্তি ভোগ করিতে পাইতেছি, এবং আপনার পরিণামদর্শিতা গুণে এই জাতির নানাবিধ অমঙ্গল নিবারিত হইতেছে,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৌলকে ডেকে আনা হলে পর তর্তুল্ল এই বলে পৌলের দোষ দেখাতে লাগলেন, “হে মাননীয় ফীলিক্স, আপনার অধীনে আমরা অনেক দিন ধরে খুব শান্তিতে আছি। আপনি আপনার জ্ঞান দ্বারা এই জাতির অনেক উন্নতি করেছেন। এর জন্য আমরা সব সময় সব জায়গায় আপনাকে আমাদের গভীর কৃতজ্ঞতা জানিয়ে থাকি।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পৌলকে ডেকে আনা হলে পর তর্তুল্ল এই বলে পৌলের দোষ দেখাতে লাগলেন, “হে মাননীয় ফীলিক্স, আপনার অধীনে আমরা অনেক দিন ধরে খুব শান্তিতে আছি। আপনি আপনার জ্ঞান দ্বারা এই জাতির অনেক উন্নতি করেছেন। এর জন্য আমরা সব সময় সব জায়গায় আপনাকে আমাদের গভীর কৃতজ্ঞতা জানিয়ে থাকি।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌলকে ডেকে আনা হলে টারটুলাস তাঁর মামলার সওয়াল শুরু করলেন, মহামান্য ফেলিক্স, আপনার সুশাসনে আমরা অখণ্ড শান্তি ভোগ করছি। আপনার দূরদর্শিতায় দেশের মঙ্গলের জন্য অনেক সংস্কার সাধন করা হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌলকে ডেকে পাঠানো হল, তখন ফীলিক্সের সামনে তর্তুল্ল সওয়াল শুরু করলেন, “মহামান্য ফীলিক্স! আপনার জন্যই আমরা মহাশান্তিতে আছি; আপনার দূরদৃষ্টির জন্য এই জাতির অনেক সংস্কার সাধন হয়েছে৷ একথা আমরা সকলে সর্বত্র সম্পূর্ণ কৃতজ্ঞতার সঙ্গে স্বীকার করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৌলকে ডাকার পর তর্তুল্ল তাঁর নামে এই বলে দোষারোপ করতে লাগল, হে মাননীয় ফীলিক্স, আপনার দ্বারা আমরা মহা শান্তি অনুভব করছি এবং আপনার জ্ঞানের দ্বারা এই জাতির জন্য অনেক উন্নতি এনেছে।