Acts 24:22 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন ফীলিক্স, সেই পথের বিষয়ে ভাল করে জানতেন বলে বিচার স্থগিত রাখলেন, বললেন, প্রধান সেনাপতি লুষিয় যখন আসবেন, তখন আমি তোমাদের বিচার নিষ্পত্তি করবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন ফীলিক্স, সেই পথ সম্পর্কে যথেষ্ট ওয়াকিবহাল ছিলেন বলে, শুনানি মুলতুবি রাখলেন। তিনি বললেন, “যখন সেনানায়ক লিসিয়াস আসবেন, আমি তোমাদের বিচার নিষ্পত্তি করব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন ফীলিক্স, সেই পথের কথা অপেক্ষাকৃত সূক্ষ্মরূপে জ্ঞাত হওয়াতে, বিচার স্থগিত রাখিলেন, কহিলেন, লুষিয় সহস্রপতি যখন আসিবেন, তখন আমি তোমাদের বিচার নিষ্পত্তি করিব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ফীলিক্স সেই পথের বিষয় ভালভাবেই জানতেন, তাই তিনি বিচার স্থগিত রাখলেন, আর বললেন, ‘প্রধান সেনাপতি লুষিয় এলে আমি এর বিচার নিষ্পত্তি করব৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন ফীলিক্স, সেই পথের বিষয়ে ভালোভাবেই জানতেন বলে, বিচার অসমাপ্ত রাখলেন, বললেন, লুসিয় সহস্রপতি যখন আসবেন, তখন আমি তোমাদের বিচার সমাপ্ত করব l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন ফীলিক্স, সেই পথের কথা অপেক্ষাকৃত সূক্ষ্মরূপে জ্ঞাত হওয়াতে বিচার স্থগিত রাখিলেন, কহিলেন, লুষিয় সহস্রপতি যখন আসিবেন, তখন আমি তোমাদের বিচার নিষপত্তি করিব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যীশুর পথের বিষয়ে ফীলিক্স খুব ভাল করেই জানতেন। তিনি বিচার করা বন্ধ করে বললেন, “প্রধান সেনাপতি লুসিয় আসলে পর আমি তোমাদের বিচার শেষ করব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈসার পথের বিষয়ে ফীলিক্স খুব ভাল করেই জানতেন। তিনি বিচার করা বন্ধ করে বললেন, “প্রধান সেনাপতি লুসিয়াস আসলে পর আমি তোমাদের বিচার শেষ করব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ফেলিক্স সেই নতুন খ্রীষ্টপন্থী আদর্শ সম্বন্ধে বিশেষভাবে অবহিত ছিলেন বলেই অভিযোগকারীদের বিদায় দিয়ে বললেন, সেনাপতি লিসিয়াস এলে আমি আপনাদের মামলার নিষ্পত্তি করব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফীলিক্স সেই পথের বিষয় ভালভাবেই জানতেন, তাই তিনি বিচার স্থগিত রাখলেন, আর বললেন, “প্রধান সেনাপতি লুষিয় এলে আমি এর বিচার নিষ্পত্তি করব৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন ফীলিক্স, সেই পথের বিষয়ে ভালোভাবেই জানতেন বলে, বিচার অসমাপ্ত রাখলেন, বললেন, লুসিয় সহস্রপতি যখন আসবেন, তখন আমি তোমাদের বিচার সমাপ্ত করব।