Acts 24:25 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পৌল স্বার্থপরতার, ইন্দ্রিয় দমনের এবং আগামী বিচারের বিষয় বর্ণনা করলে ফীলিক্স ভয় পেয়ে জবাবে বললেন, এখনকার মত যাও, উপযুক্ত সময় পেলে আমি তোমাকে ডেকে আনবো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আলোচনাকালে পৌল ন্যায়পরায়ণতা, আত্মসংযম ও সন্নিকট বিচারের কথা বললে, ফীলিক্স ভীত হয়ে বললেন, “এখন এই যথেষ্ট। তুমি যেতে পারো। পরে সুবিধেমতো আমি তোমাকে ডেকে পাঠাব।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পৌল ন্যায়পরতার, ইন্দ্রিয়দমনের এবং আগামী বিচারের বিষয় বর্ণনা করিলে ফীলিক্স ভীত হইয়া উত্তর করিলেন, এখনকার মত যাও, উপযুক্ত সময় পাইলে আমি তোমাকে ডাকাইব।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু পৌল যখন তাকে ন্যায়পরায়ণতা, আত্মসংযম ও ভবিষ্যতের মহাবিচারের কথা শোনাচ্ছিলেন, তখন ফীলিক্স বেশ ভয় পেয়ে গেলেন, আর বললেন, ‘তুমি এখন যাও আমার আবার সুয়োগ হলে তোমায় ডেকে পাঠাবো৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পৌল ন্যায়পরায়নতার, আত্ম-সংযমের এবং আগামী দিনের বিচারের বিষয়ে বর্ণনা করলে ফীলিক্স ভয় পেয়ে উত্তর করলেন, এখন যাও, ঠিক সময় পেলে আমি তোমাকে ডাকব l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৌল ন্যায়পরায়ণতার, ইন্দ্রিয় দমনের এবং আগামী বিচারের বিষয় বর্ণনা করিলে ফীলিক্স ভীত হইয়া উত্তর করিলেন, এখনকার মত যাও, উপযুক্ত সময় পাইলে আমি তোমাকে ডাকাইব।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পৌল যখন সৎভাবে চলা, নিজেকে দমনে রাখা এবং আগামী বিচারের বিষয়ে বললেন, তখন ফীলিক্স ভয় পেয়ে বললেন, “তুমি এখন যাও; সময়-সুযোগ মত আমি তোমাকে ডেকে পাঠাব।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পৌল যখন সৎভাবে চলা, নিজেকে দমনে রাখা এবং রোজ হাশরের বিষয়ে বললেন, তখন ফীলিক্স ভয় পেয়ে বললেন, “তুমি এখন যাও; সময়-সুযোগ মত আমি তোমাকে ডেকে পাঠাব।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আলোচনা প্রসঙ্গে যখন নীতিবোধ, আত্মসংযম এবং আগামী বিচারের দিনের কথা উঠল তখন ফেলিক্স সন্ত্রস্ত হয়ে বললেন, আচ্ছা, আজ এই পর্যন্ত থাক। সময় সুযোগ মত আমি আবার তোমায় ডেকে পাঠাব।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু পৌল যখন তাকে ন্যায়পরায়ণতা, আত্মসংযম ও ভবিষ্যতের মহাবিচারের কথা শোনাচ্ছিলেন, তখন ফীলিক্স বেশ ভয় পেয়ে গেলেন, আর বললেন, “তুমি এখন যাও আমার আবার সুযোগ হলে তোমায় ডেকে পাঠাবো৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৌল ন্যায়পরায়নতার, আত্মসংযমের এবং আগামী দিনের র বিচারের বিষয়ে বর্ণনা করলে ফীলিক্স ভয় পেয়ে উত্তর করলেন, এখন যাও, ঠিক দিন পেলে আমি তোমাকে ডাকব।