Acts 24:26 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনি এও আশা করেছিলেন যে, পৌল তাঁকে টাকা দেবেন, এজন্য পুনঃ পুনঃ তাঁকে ডেকে এনে তাঁর সঙ্গে আলাপ করতেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
একইসঙ্গে, তিনি পৌলের কাছে কিছু ঘুস পাওয়ারও আশা করেছিলেন, সেই কারণে, তিনি তাঁকে বারবার ডেকে পাঠাতেন ও তাঁর সঙ্গে কথা বলতেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনি আশাও করিয়াছিলেন যে, পৌল তাঁহাকে টাকা দিবেন, এই জন্য পুনঃ পুনঃ তাঁহাকে ডাকাইয়া তাঁহার সহিত আলাপ করিতেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই সময় তিনি আশা করছিলেন য়ে পৌল তাকে টাকা দেবেন, তাই তিনি বার বার পৌলকে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে কথা বলতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনিও আশা করেছিলেন যে, পৌল তাকে টাকা দেবেন, এই জন্য বার বার তাঁকে ডেকে তাঁর সঙ্গে কথা বলতেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনি আশাও করিয়াছিলেন যে, পৌল তাঁহাকে টাকা দিবেন, এই জন্য পুনঃ পুনঃ তাঁহাকে ডাকাইয়া তাঁহার সহিত আলাপ করিতেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তিনি আশা করেছিলেন পৌল তাঁকে ঘুষ দেবেন। সেইজন্য বারবার পৌলকে ডাকিয়ে এনে তিনি তাঁর সংগে কথা বলতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তিনি আশা করেছিলেন পৌল তাঁকে ঘুষ দেবেন। সেইজন্য বারবার পৌলকে ডাকিয়ে এনে তিনি তাঁর সংগে কথা বলতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তিনি আশা করেছিলেন, পৌল হয়তো তাঁকে কিছু ঘুষ দেবেন। তাই তিনি প্রায়ই তাঁকে ডেকে পাঠিয়ে কথাবার্তা বলতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই সময় তিনি আশা করছিলেন যে পৌল তাকে টাকা দেবেন, তাই তিনি বার বার পৌলকে ডেকে পাঠিয়ে তাঁর সঙ্গে কথা বলছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনিও আশা করেছিলেন যে, পৌল তাকে টাকা দেবেন, এই জন্য বার বার তাঁকে ডেকে তাঁর সঙ্গে কথা বলতেন।