Acts 24:27 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু দু’বছর অতীত হলে পর্কিয় ফীষ্ট ফীলিক্সের পদ পেলেন, আর ফীলিক্স ইহুদীদের প্রীতির পাত্র হবার ইচ্ছা করে পৌলকে বন্দী রেখে গেলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দুই বছর অতিক্রান্ত হয়ে গেল, পর্কীয় ফীষ্ট ফীলিক্সের পদে বসলেন। কিন্তু ফীলিক্স যেহেতু ইহুদিদের সন্তুষ্ট করতে চেয়েছিলেন, তিনি পৌলকে কারাগারেই রেখে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু দুই বৎসর অতীত হইলে পর্কিয় ফীষ্ট ফীলিক্সের পদ প্রাপ্ত হইলেন, আর ফীলিক্স যিহূদীদের প্রীতির পাত্র হইবার ইচ্ছা করিয়া পৌলকে বন্দি রাখিয়া গেলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দুবছর কেটে যাবার পর পর্কিয় ফীষ্ট ফীলিক্সের পদে নিযুক্ত হলেন৷ আর ফীলিক্স ইহুদীদের সন্তুষ্ট রাখার জন্য পৌলকে বন্দী রেখে গেলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু দুই বছর পরে পর্কীয় ফীস্ট ফীলিক্স-এর পদে নিযুক্ত হলেন, আর ফীলিক্স যিহূদীদের খুশি করার জন্য পৌলকে বন্দি রেখে গেলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু দুই বৎসর অতীত হইলে পর্কিয় ফীষ্ট ফীলিক্সের পদ প্রাপ্ত হইলেন, আর ফীলিক্স যিহূদীদের প্রীতির পাত্র হইবার ইচ্ছা করিয়া পৌলকে বন্দি রাখিয়া গেলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
দু’বছর পার হয়ে গেলে পর ফীলিক্সের জায়গায় পর্কীয় ফীষ্ট আসলেন। ফীলিক্স যিহূদীদের খুশী করবার জন্য পৌলকে জেলখানাতেই রেখে গেলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
দু’বছর পার হয়ে গেলে পর ফীলিক্সের জায়গায় পর্কীয় ফীষ্ট আসলেন। ফীলিক্স ইহুদীদের খুশী করবার জন্য পৌলকে জেলখানাতেই রেখে গেলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দুবছর এভাবে কেটে গেল। এর মধ্যে পোর্সিয়াস ফেস্টাস ফেলিক্সের পদে অধিষ্ঠিত হলেন। ফেলিক্স ইহুদীদের খুশী করার জন্য পৌলকে কারারুদ্ধ রেখেই চলে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দুবছর কেটে যাবার পর পর্কিয় ফীষ্ট ফীলিক্সের পদে নিযুক্ত হলেন৷ আর ফীলিক্স ইহুদীদের সন্তুষ্ট রাখার জন্য পৌলকে বন্দী রেখে গেলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু দুই বছর পরে পর্কীয় ফীষ্ট ফীলিক্সের পদে নিযুক্ত হলেন, আর ফীলিক্স ইহুদীদের খুশি করে অনুগ্রহ পাবার জন্য পৌলকে বন্দি রেখে গেলেন।