Acts 24:5 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কারণ আমরা দেখতে পেলাম, এই ব্যক্তি মহামারীস্বরূপ, দুনিয়ার সমস্ত ইহুদীর মধ্যে কলহজনক এবং নাসরতীয় দলের অগ্রণী,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“আমরা দেখেছি, এই ব্যক্তি গণ্ডগোল সৃষ্টি করে ও সমস্ত পৃথিবীতে ইহুদিদের মধ্যে দাঙ্গাহাঙ্গামা বাধানোর জন্য প্ররোচনা দেয়। সে নাসরতীয় দলের একজন হোতা।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কারণ আমরা দেখিতে পাইলাম, এই ব্যক্তি মহামারীস্বরূপ, জগতের সমস্ত যিহূদীর মধ্যে কলহ জনক, এবং নাসরতীয় দলের অগ্রণী,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কারণ আমরা দেখছি, ঐ লোকটাই হচ্ছে যত নষ্টের মূল৷ জগতে য়েখানে যত ইহুদী আছে এ তাদের মধ্যে গণ্ডগোল পাকাচ্ছে, এ নাসরতীয় দলের একজন নেতা৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কারণ আমরা দেখতে পেলাম, এই লোকটি বিদ্রোহীস্বরূপ, জগতের সকল যিহূদীর মধ্যে ঝগড়াকারী, এবং নাসরতীয় দলের নেতা,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কারণ আমরা দেখিতে পাইলাম, এই ব্যক্তি মহামারীস্বরূপ, জগতের সমস্ত যিহূদীর মধ্যে কলহজনক, এবং নাসরতীয় দলের অগ্রণী,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“আমরা দেখেছি এই লোকটা একটা আপদ; সব সময় সে গোলমালের সৃষ্টি করে থাকে। সারা জগতের যিহূদীদের মধ্যে সে গোলমাল বাধিয়ে বেড়ায়। সে নাসরতীয় নামে একটা ধর্ম-বিরুদ্ধ দলের নেতা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“আমরা দেখেছি এই লোকটা একটা আপদ; সব সময় সে গোলমালের সৃষ্টি করে থাকে। সারা দুনিয়ার ইহুদীদের মধ্যে সে গোলমাল বাধিয়ে বেড়ায়। সে নাসারা নামে একটা ধর্ম-বিরুদ্ধ দলের নেতা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমরা দেখেছি এই লোকটি খুবই বিপজ্জনক। এ নাসরতী সম্প্রদায়ের একজন সর্দার বিশেষ। সারা পৃথিবী জুড়ে এই ব্যক্তি ইহুদীদের মধ্যে অন্তর্বিরোধের ইন্ধন জোগাচ্ছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কারণ আমরা দেখছি, ঐ লোকটাই হচ্ছে যত নষ্টের মূল৷ জগতে যেখানে যত ইহুদী আছে এ তাদের মধ্যে গণ্ডগোল পাকাচ্ছে, এ নাসরতীয় দলের একজন নেতা৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ আমরা দেখতে পেলাম, এই লোকটি বিদ্রোহী স্বরূপ, জগতের সকল ইহুদীর মধ্যে ঝগড়াকারী এবং নাসরতীয় দলের নেতা,