Acts 25:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে কয়েক দিন গত হলে বাদশাহ্ আগ্রিপ্প এবং বর্ণীকি সিজারিয়ায় উপস্থিত হলেন এবং ফীষ্টকে সালাম জানালেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কয়েক দিন পর রাজা আগ্রিপ্প ও বার্নিস, ফীষ্টকে তাদের শ্রদ্ধা জ্ঞাপন করার জন্য কৈসরিয়ায় উপস্থিত হলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে কয়েক দিন গত হইলে আগ্রিপ্প রাজা এবং বর্ণীকী কৈসরিয়ায় উপস্থিত হইলেন, এবং ফীষ্টকে মঙ্গলবাদ করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এর কিছু দিন পর রাজা আগ্রিপ্প ও বর্ণীকী কৈসরিয়ায় এসে খ্রীষ্টের সঙ্গে দেখা করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে কয়েক দিন গত হলে আগ্রিপ্প রাজা এবং বর্নিকী কৈসরিয়ায় হাজির হলেন, এবং ফীষ্ট কে শুভেচ্ছা জানালেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে কয়েক দিন গত হইলে আগ্রিপ্প রাজা এবং বর্ণীকী কৈসরিয়ায় উপস্থিত হইলেন, এবং ফীষ্টকে মঙ্গলবাদ করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এর কিছু দিন পরে যিহূদীদের রাজা আগ্রিপ্প ও তাঁর স্ত্রী বর্ণীকী ফীষ্টকে শুভেচ্ছা জানাবার জন্য কৈসরিয়াতে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এর কিছু দিন পরে ইহুদীদের বাদশাহ্ আগ্রিপ্প ও তাঁর স্ত্রী বর্ণীকী ফীষ্টকে সালাম জানাবার জন্য সিজারিয়াতে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কযেকদিন পরে রাজা আগ্রিপ্প ও বের্ণিস এলেন সীজারিয়াতে ফেস্টাসকে অভিনন্দন জানাতে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এর কিছু দিন পর রাজা আগ্রিপ্প ও বর্ণীকী কৈসরিয়ায় এসে ফীষ্টের সঙ্গে দেখা করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে কয়েক দিন গত হলে আগ্রিপ্প রাজা এবং বর্নিকী কৈসরিয়ায় হাজির হলেন এবং ফীষ্টকে শুভেচ্ছা জানালেন।