Acts 25:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা অনেক দিন সেখানে অবস্থিতি করলে ফীষ্ট বাদশাহ্‌র কাছে পৌলের কথা উপস্থিত করে বললেন, ফীলিক্স একটা লোককে বন্দী রেখে গেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে তাঁরা বেশ কিছুদিন কাটানোর সময়, ফীষ্ট রাজার সঙ্গে পৌলের বিষয় নিয়ে আলোচনা করলেন। তিনি বললেন, “এখানে এক ব্যক্তি আছে, যাকে ফীলিক্স বন্দি রেখে গেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা অনেক দিন সেখানে অবস্থিতি করিলে ফীষ্ট রাজার কাছে পৌলের কথা উপস্থিত করিয়া কহিলেন, ফীলিক্স একটা লোককে বন্দি রাখিয়া গিয়াছেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাঁরা সেখানে বেশ কিছু দিন থাকলেন৷ রাজার কাছে ফীষ্ট পৌলের বিষয় এইভাবে বললেন, ‘ফীলিক্স কোন একজন লোককে এখানে বন্দী করে রেখেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা দীর্ঘ দিন সেইখানে বসবাস করলেন ও ফীষ্ট রাজার কাছে পৌলের কথা উপস্থিত করে বললেন, ফিলিক্স একটি লোককে বন্দী করে রেখে গেছেন;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা অনেক দিন সেখানে অবস্থিতি করিলে ফীষ্ট রাজার কাছে পৌলের কথা উপস্থিত করিয়া কহিলেন, ফীলিক্স একজন লোককে বন্দি রাখিয়া গিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা অনেক দিন সেখানে ছিলেন বলে ফীষ্ট পৌলের বিষয় রাজাকে জানালেন। তিনি বললেন, “ফীলিক্স একজন লোককে এখানে বন্দী হিসাবে রেখে গেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা অনেক দিন সেখানে ছিলেন বলে ফীষ্ট পৌলের বিষয় বাদশাহ্‌কে জানালেন। তিনি বললেন, “ফীলিক্স একজন লোককে এখানে বন্দী হিসাবে রেখে গেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে তাঁরা বেশ কিছুদিন থাকলেন। ফেস্টাস তখন রাজার কাছে পৌলের মামলায় বিষয় উপস্থাপন করলেন, বললেন, এখানে একজন লোক আছে, ফেলিক্স তাঁকে বন্দী করেছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাঁরা সেখানে বেশ কিছু দিন থাকলেন৷ রাজার কাছে ফীষ্ট পৌলের বিষয় এইভাবে বললেন, “ফীলিক্স কোন একজন লোককে এখানে বন্দী করে রেখেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা দীর্ঘ দিন সেইখানে বসবাস করলেন ও ফীষ্ট রাজার কাছে পৌলের কথা উপস্থিত করে বললেন, ফীলিক্স একটি লোককে বন্দী করে রেখে গেছেন;