Acts 25:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে তারা একসঙ্গে এই স্থানে আসলে আমি কাল বিলম্ব না করে পরদিন বিচারাসনে বসে সেই ব্যক্তিকে আনতে হুকুম করলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা যখন এখানে আমার সঙ্গে এল, আমি মামলাটি নিয়ে দেরি করলাম না, পরের দিনই বিচারসভা আহ্বান করে সেই ব্যক্তিকে নিয়ে আসার আদেশ দিলাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে তাহারা একসঙ্গে এ স্থানে আসিলে আমি কাল বিলম্ব না করিয়া পরদিন বিচারাসনে বসিয়া সেই ব্যক্তিকে আনিতে আজ্ঞা করিলাম।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর তারা আমার সঙ্গে এখানে এলে, আমি আর দেরী না করে, পরদিনই সেই বন্দীকে বিচারের জন্য আমার বিচারালয়ে আনাই৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে তারা একসঙ্গে এ স্থানে এলে আমি দেরী না করে পরদিন বিচারাসনে বসে সেই ব্যক্তিকে আনিতে আদেশ করলাম l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে তাহারা একসঙ্গে এই স্থানে আসিলে আমি কাল বিলম্ব না করিয়া পরদিন বিচারাসনে বসিয়া সেই ব্যক্তিকে আনিতে আজ্ঞা করিলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“সেই যিহূদীরা আমার সংগে আসলে পর আমি দেরি না করে পরদিনই বিচার করতে বসলাম এবং সেই লোককে আনতে আদেশ করলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“সেই ইহুদীরা আমার সংগে আসলে পর আমি দেরি না করে পরদিনই বিচার করতে বসলাম এবং সেই লোককে আনতে হুকুম করলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তারা তখন একসঙ্গে এখানে এল। আমি আর দেরী না করে পরের দিনই বিচারসভায় আসন গ্রহণ করলাম ও লোকটিকে উপস্থিত করার আদেশ দিলাম।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“আর তারা আমার সঙ্গে এখানে এলে, আমি আর দেরী না করে, পরদিনই সেই বন্দীকে বিচারের জন্য আমার বিচারালয়ে আনাই৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে তারা একসঙ্গে এ স্থানে এলে আমি দেরী না করে পরদিন বিচারাসনে বসে সেই ব্যক্তিকে আনতে আদেশ করলাম।