Acts 25:19 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু তার বিরুদ্ধে তাদের নিজের ধর্ম বিষয়ে এবং ঈসা নামে কোন মৃত ব্যক্তি, যাকে পৌল জীবিত বলতো, তার বিষয়ে কয়েকটি তর্ক উপস্থিত করলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বরং, তারা তাদের নিজস্ব ধর্ম-সংক্রান্ত বিষয় এবং যীশু নামে এক মৃত ব্যক্তি যাকে পৌল জীবিত বলে দাবি করে, সেই নিয়ে তার সঙ্গে তর্কবিতর্কের প্রসঙ্গ উত্থাপন করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু তাহার বিরুদ্ধে আপনাদের নিজ ধর্ম্ম বিষয়ে, এবং যীশু নামে কোন মৃত ব্যক্তি, যাহাকে পৌল জীবিত বলিত, তাহার বিষয়ে কয়েকটী তর্ক উপস্থিত করিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তার সাথে তাদের ধর্ম সম্বন্ধে এবং যীশু নামে এক ব্যক্তিযিনি মারা গিয়েছিলেন কিন্তু যাকে পৌল জীবিত বলে প্রচার করত সে সম্বন্ধে কিছু মতপার্থক্য ছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু তাঁর বিরুদ্ধে আপনাদের নিজের ধর্ম বিষয়ে, এবং যীশু নামে কোনো মৃত ব্যক্তি, যাঁকে পৌল জীবিত বলিত, তাঁর বিষয়ে কয়েকটি তর্ক উপস্থিত করিল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু তাহার বিরুদ্ধে আপনাদের নিজ ধর্ম বিষয়ে, এবং যীশু নামে কোন মৃত ব্যক্তি, যাহাকে পৌল জীবিত বলিত, তাহার বিষয়ে কয়েকটি তর্ক উপস্থিত করিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
বরং তাদের ধর্ম-মত এবং যীশু বলে একজন মৃত লোক সম্বন্ধে তাকে দোষী করল। পৌল নামে সেই লোকটা দাবি করে যে, সেই যীশু বেঁচে আছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
বরং তাদের ধর্ম-মত এবং ঈসা বলে একজন মৃত লোক সম্বন্ধে তাকে দোষী করল। পৌল নামে সেই লোকটা দাবি করে যে, সেই ঈসা বেঁচে আছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তবে তাদের ধর্মীয় কতকগুলি বিশিষ্ট প্রথাসংক্রান্ত ব্যাপারে ও যীশু নামে একজন মৃত ব্যক্তিকে নিয়ে তাদের মধ্যে ঝগড়া চলছে। পৌলের সুনিশ্চিত দাবী, তিনি জীবিত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তার সাথে তাদের ধর্ম সম্বন্ধে এবং যীশু নামে এক ব্যক্তি যিনি মারা গিয়েছিলেন কিন্তু যাকে পৌল জীবিত বলে প্রচার করত সে সম্বন্ধে কিছু মতপার্থক্য ছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু তাঁর বিরুদ্ধে আপনাদের নিজের ধর্ম বিষয়ে এবং যীশু নামে কোনো মৃত ব্যক্তি, যাকে পৌল জীবিত বলিত, তাঁর বিষয়ে কয়েকটি তর্ক উপস্থিত করল।