Acts 25:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন এসব বিষয় কিভাবে অনুসন্ধান করতে হবে, আমি স্থির করতে না পেরে বললাম, তুমি কি জেরুশালেমে গিয়ে সেখানে এই বিষয়ে বিচার পেতে সম্মত আছ?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এ ধরনের বিষয় কীভাবে অনুসন্ধান করতে হবে, তা বুঝতে না পেরে আমি তাকে জিজ্ঞাসা করলাম, এসব অভিযোগের বিচারের জন্য সে জেরুশালেম যেতে ইচ্ছুক কি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন এ সকল বিষয় কিরূপে অনুসন্ধান করিতে হইবে, আমি স্থির করিতে না পারিয়া বলিলাম, তুমি কি যিরূশালেমে গিয়া সেখানে এই বিষয়ে বিচারিত হইতে সম্মত?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি বুঝে উঠতে পারলাম না য়ে এই ধরণের প্রশ্নগুলির উত্তর কিভাবে অনুসন্ধান করা হবে, তাই তাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি জেরুশালেমে গিয়ে সেখানে এই বিষয়ের বিচার হোক তাই চাও?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন এই সব বিষয় কি ভাবে খোঁজ করতে হবে, আমি স্থির করতে পারলাম না বলে বললাম, তুমি কি যিরুশালেমে গিয়ে এই বিষয়ে বিচারিত হতে সম্মত?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন এ সকল বিষয় কিরূপে অনুসন্ধান করিতে হইবে, আমি স্থির করিতে না পারিয়া বলিলাম, তুমি কি যিরূশালেমে গিয়া সেখানে এই বিষয়ে বিচারিত হইতে সম্মত?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই সব ব্যাপারের খোঁজ কি করে নেব তা বুঝতে না পেরে আমি জিজ্ঞাসা করলাম, এই সব দোষের যেন বিচার করা যায় সেইজন্য সেই লোক যিরূশালেমে যেতে রাজী আছে কিনা।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই সব ব্যাপারের তালাশ কি করে নেব তা বুঝতে না পেরে আমি জিজ্ঞাসা করলাম, এই সব দোষের যেন বিচার করা যায় সেইজন্য সেই লোক জেরুজালেমে যেতে রাজী আছে কিনা।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আমি তখন এই সমস্যা সমাধানের কোন সূত্র না পেয়ে নিরুপায় হয়ে তাকে জিজ্ঞাসা করলাম যে সে এ বিষযে বিচারের জন্য জেরুশালেমে যেতে চায় কি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি বুঝে উঠতে পারলাম না যে এই ধরণের প্রশ্নগুলির উত্তর কিভাবে অনুসন্ধান করা হবে, তাই তাকে জিজ্ঞেস করলাম, ‘তুমি কি জেরুশালেমে গিয়ে সেখানে এই বিষয়ের বিচার হোক্ তাই চাও?’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন এই সব বিষয় কিভাবে খোঁজ করতে হবে, আমি স্থির করতে পারলাম না বলে বললাম, তুমি কি যিরুশালেমে গিয়ে এই বিষয়ে বিচারিত হতে সম্মত?