Acts 25:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তাঁদের কাছে আট দশ দিনের অনধিক কাল অবস্থিতি করে তিনি সিজারিয়াতে নেমে গেলেন; এবং পরদিন বিচারাসনে বসে পৌলকে আনতে হুকুম করলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে তাঁদের সঙ্গে আট-দশদিন কাটিয়ে, তিনি কৈসরিয়ায় চলে গেলেন। পরের দিনই তিনি বিচারসভা আহ্বান করলেন এবং আদেশ দিলেন যেন পৌলকে তাঁর সামনে নিয়ে আসা হয়।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাঁহাদের নিকটে আট দশ দিনের অনধিক কাল অবস্থিতি করিয়া তিনি কৈসরিয়াতে নামিয়া গেলেন; এবং পরদিন বিচারাসনে বসিয়া পৌলকে আনিতে আজ্ঞা করিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
ফীষ্ট জেরুশালেমে প্রায় আট দশদিন থাকার পর কৈসরিয়ায় চলে গেলেন৷ পরের দিন তিনি বিচারালয়ে নিজের আসনে বসে পৌলকে সেখানে হাজির করতে হুকুম করলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তাদের কাছে আটদশ দিনের বেশি থাকার পরে তিনি কৈসরিয়াতে চলে গেলেন; এবং পরের দিন বিচারাসনে বসে পৌলকে আনতে আদেশ দিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাঁহাদের নিকটে আট দশ দিনের অনধিক কাল অবস্থিতি করিয়া তিনি কৈসরিয়াতে নামিয়া গেলেন; এবং পরদিন বিচারাসনে বসিয়া পৌলকে আনিতে আজ্ঞা করিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
ফীষ্ট তাঁদের মধ্যে আট-দশ দিন কাটিয়ে কৈসরিয়াতে ফিরে গেলেন। পরের দিন তিনি বিচার-সভায় বসে পৌলকে তাঁর সামনে আনবার হুকুম দিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ফীষ্ট তাঁদের মধ্যে আট-দশ দিন কাটিয়ে সিজারিয়াতে ফিরে গেলেন। পরের দিন তিনি বিচার-সভায় বসে পৌলকে তাঁর সামনে আনবার হুকুম দিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জেরুশালেম তাঁদের সঙ্গে আট-দশদিন কাটিয়ে ফেস্টাস সীজারিয়াতে গেলেন। পরের দিন তিনি বিচারসভায় গিয়ে আসন গ্রহণ করলেন এবং পৌলকে সেখানে হাজির করতে আদেশ দিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
ফীষ্ট জেরুশালেমে প্রায় আট দশদিন থাকার পর কৈসরিয়ায় চলে গেলেন৷ পরের দিন তিনি বিচারালয়ে নিজের আসনে বসে পৌলকে সেখানে হাজির করতে হুকুম করলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তাদের কাছে আটদশ দিনের র বেশি থাকার পরে তিনি কৈসরিয়াতে চলে গেলেন; এবং পরের দিন বিচারাসনে বসে পৌলকে আনতে আদেশ দিলেন।