Acts 25:8 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এদিকে পৌল নিজের পক্ষ সমর্থন করে বললেন, ইহুদীদের শরীয়তের বিরুদ্ধে, বায়তুল-মোকাদ্দসের বিরুদ্ধে কিংবা সম্রাটের বিরুদ্ধে আমি কোন অপরাধ করি নি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন পৌল আত্মপক্ষ সমর্থন করলেন: “আমি ইহুদিদের বিধানের বিরুদ্ধে বা মন্দিরের বিরুদ্ধে বা কৈসরের বিরুদ্ধে কোনো অন্যায় করিনি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এদিকে পৌল আপনার পক্ষ সমর্থন করিয়া বলিলেন, যিহূদীদের ব্যবস্থার বিরুদ্ধে, ধর্ম্মধামের বিরুদ্ধে, কিম্বা কৈসরের বিরুদ্ধে আমি কোন অপরাধ করি নাই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পৌল আত্মপক্ষ সমর্থন করে বললেন, ‘আমি ইহুদীদের বিধি-ব্যবস্থা বা মন্দির কিংবা কৈসরের বিরুদ্ধে কোন অপরাধ করি নি৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এদিকে পৌল নিজের আত্মপক্ষ সমর্থন করে বললেন, যিহুদিদের ব্যবস্থার বিরুদ্ধে, ধর্মধামের বিরুদ্ধে, কিংবা কৈসরের বিরুদ্ধে আমি কোনো অপরাধ করি নি l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এইদিকে পৌল আপনার পক্ষ সমর্থন করিয়া বলিলেন, যিহূদীদের ব্যবস্থার বিরুদ্ধে, ধর্মধামের বিরুদ্ধে, কিম্বা কৈসরের বিরুদ্ধে আমি কোন অপরাধ করি নাই।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পৌল নিজের পক্ষে এই কথা বললেন, “আমি যিহূদীদের আইন- কানুন বা উপাসনা-ঘর কিম্বা রোম-সম্রাটের বিরুদ্ধে কোন অন্যায় করি নি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পৌল নিজের পক্ষে এই কথা বললেন, “আমি ইহুদীদের শরীয়ত বা বায়তুল-মোকাদ্দস কিংবা রোম-সম্রাটের বিরুদ্ধে কোন অন্যায় করি নি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পৌল তখন বললেন, ইহুদীদের বিধান শাস্ত্র বা তাদের মন্দির অথবা সীজারের বিরুদ্ধে আমি কেআন অপরাধ করিনি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পৌল আত্মপক্ষ সমর্থন করে বললেন, “আমি ইহুদীদের বিধি-ব্যবস্থা বা মন্দির কিংবা কৈসরের বিরুদ্ধে কোন অপরাধ করি নি৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এদিকে পৌল নিজের আত্মপক্ষ সমর্থন করে বললেন, ইহুদীদের ব্যবস্থার বিরুদ্ধে, ধর্মধামের বিরুদ্ধে, কিংবা কৈসরের বিরুদ্ধে আমি কোনো অপরাধ করিনি।