Acts 26:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এমন সময়ে হে বাদশাহ্, দুপুরবেলা পথের মধ্যে দেখলাম, আসমান থেকে সূর্যের তেজের চেয়েও উজ্জ্বল আলো আমার ও আমার সহযাত্রীদের চারদিকে জ্বলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
মহারাজ, প্রায় দুপুরবেলায়, যখন আমি মাঝপথে ছিলাম, আকাশ থেকে এক আলো দেখলাম। তা ছিল সূর্য থেকেও উজ্জ্বল, আমার ও আমার সঙ্গীদের চারপাশে তা উজ্জ্বল হয়ে উঠেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এমন সময়ে, হে রাজন্, মধ্যাহ্নকালে পথিমধ্যে দেখিলাম, আকাশ হইতে সূর্য্যতেজ অপেক্ষাও তেজোময় জ্যোতি আমার ও আমার সহযাত্রীদের চারিদিকে দেদীপ্যমান।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পথে একদিন দুপুরবেলায়, হে মহারাজ আমি দেখলাম সূর্যের চেয়েও এক উজ্জ্বল আলো আকাশ থেকে আমার ও আমার সহযাত্রীদের চারদিকে ছড়িয়ে পড়ল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
মহারাজ, তখন বেলা প্রায় দুপুর l পথের মধ্যে সূর্যের থেকেও উজ্জ্বল এক আলো স্বর্গ থেকে আমার ও আমার সঙ্গীদের চারদিকে জ্বলতে লাগলো।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এমন সময়ে হে রাজন্, মধ্যাহ্নকালে পথিমধ্যে দেখিলাম, আকাশ হইতে সূর্যতেজ অপেক্ষাও তেজোময় জ্যোতি আমার ও আমার সহযাত্রীদের চারিদিকে দেদীপ্যমান।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
মহারাজ, তখন বেলা প্রায় দুপুর। পথের মধ্যে সুর্য থেকেও উজ্জ্বল একটা আলো স্বর্গ থেকে আমার ও আমার সংগীদের চারদিকে জ্বলতে লাগল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
মহারাজ, তখন বেলা প্রায় দুপুর। পথের মধ্যে সুর্য থেকেও উজ্জ্বল একটা আলো আসমান থেকে আমার ও আমার সংগীদের চারদিকে জ্বলতে লাগল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মহারাজ! পথের মাঝে দুপুরবেলা আমি দেখলাম, আকাশ থেকে সূর্যের চেয়েও উজ্জ্বল এক ঝলক আলো আমার ও আমার সহযাত্রীদের চারদিকে ঝলসে উঠল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পথে একদিন দুপুরবেলায়, হে মহারাজ আমি দেখলাম সূর্যের চেয়েও এক উজ্জ্বল আলো আকাশ থেকে আমার ও আমার সহযাত্রীদের চারদিকে ছড়িয়ে পড়ল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
মহারাজ, তখন বেলা প্রায় দুপুর। পথের মধ্যে সূর্য্যের থেকেও উজ্জ্বল এক আলো স্বর্গ থেকে আমারও আমার সঙ্গীদের চারদিকে জ্বলতে লাগলো।