Acts 26:2 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
হে বাদশাহ্ আগ্রিপ্প, ইহুদীরা আমার উপরে যেসব দোষারোপ করে, সেই সম্বন্ধে আজ আপনার সাক্ষাতে আত্মপক্ষ সমর্থন করতে পারছি, এজন্য আমি নিজেকে ধন্য মনে করি;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“মহারাজ আগ্রিপ্প, ইহুদিদের সমস্ত অভিযোগের বিরুদ্ধে আত্মপক্ষ সমর্থন করার উদ্দেশ্যে, আজ আপনার সামনে দাঁড়াতে পেরে আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
হে রাজন্ আগ্রিপ্প, যিহূদীরা আমার উপরে যে সকল দোষারোপ করে, সে সম্বন্ধে অদ্য আপনার সাক্ষাতে আত্মপক্ষ সমর্থন করিতে পাইতেছি, এজন্য আমি আমাকে ধন্য মনে করি;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তিনি বললেন, ‘হে রাজা আগ্রিপ্প, ইহুদীরা আমার বিরুদ্ধে য়ে সব অভিযোগ এনেছে, সে বিষয়ে আজ আপনার সামনে আমি আত্মপক্ষ সমর্থন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
হে রাজা আগ্রিপ্প, যিহুদিরা আমাকে যে সব দোষ দিয়েছে তার বিরুদ্ধে আপনার সামনে আজ আমার নিজের পক্ষে কথা বলবার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
হে রাজন্ আগ্রিপ্প, যিহূদীরা আমার উপরে যে সকল দোষারোপ করে, সেই সম্বন্ধে অদ্য আপনার সাক্ষাতে আত্মপক্ষ সমর্থন করিতে পারিতেছি, এই জন্য আমি আমাকে ধন্য মনে করি;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“হে রাজা আগ্রিপ্প, যিহূদীরা আমাকে যে সব দোষ দিয়েছে তার বিরুদ্ধে আপনার সামনে আজ আমার নিজের পক্ষে কথা বলবার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“হে বাদশাহ্ আগ্রিপ্প, ইহুদীরা আমাকে যে সব দোষ দিয়েছে তার বিরুদ্ধে আপনার সামনে আজ আমার নিজের পক্ষে কথা বলবার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ভাগ্যবান মনে করছি,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
রাজন আগ্রিপ্প! আমি নিজেকে সৌভাগ্যবান মনে করছি এইজন্য যে ইহুদীদের আনীত সমস্ত অভিযোগের বিরুদ্ধে আমি আজ আপনার সামনে আত্মপক্ষ সমর্থন করার সুযোগ পেয়েছি।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তিনি বললেন, “হে রাজা আগ্রিপ্প, ইহুদীরা আমার বিরুদ্ধে যে সব অভিযোগ এনেছে, সে বিষয়ে আজ আপনার সামনে আমি আত্মপক্ষ সমর্থন করতে পেরে নিজেকে ধন্য মনে করছি৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
হে রাজা আগ্রিপ্প, ইহুদীরা আমাকে যে সব দোষ দিয়েছে তার বিরুদ্ধে আপনার সামনে আজ আমার নিজের পক্ষে কথা বলবার সুযোগ পেয়েছি বলে আমি নিজেকে ধন্য মনে করছি,