Acts 26:7 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আমাদের বারো বংশ দিনরাত একাগ্রমনে এবাদত করতে করতে সেই অঙ্গীকারের ফল পাবার প্রত্যাশা করছে; আর হে বাদশাহ্‌, সেই প্রত্যাশার বিষয়েই ইহুদীদের কর্তৃক আমার উপরে দোষারোপ হচ্ছে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের বারো গোষ্ঠী সেই প্রতিশ্রুতি পূর্ণ হওয়ার প্রত্যাশায় আগ্রহভরে দিনরাত ঈশ্বরের সেবা করে আসছে। মহারাজ, এই প্রত্যাশার জন্যই ইহুদিরা আমাকে অভিযুক্ত করেছে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের দ্বাদশ বংশ দিবারাত্র একাগ্রমনে আরাধনা করিতে করিতে সেই অঙ্গীকারের ফল পাইবার প্রত্যাশা করিতেছে; আর হে রাজন্‌, সেই প্রত্যাশার বিষয়েই যিহূদিগণ কর্ত্তৃক আমার উপরে দোষারোপ হইতেছে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমাদের বারো বংশ দিনরাত একাগ্রভাবে উপাসনা করতে করতে সেই প্রতিশ্রুতির ফল পাবার প্রত্যাশা করছে৷ আর হে রাজা আগ্রিপ্প, ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের য়ে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাতে প্রত্যাশা করার জন্যই ইহুদীরা আমার ওপর দোষারোপ করছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের বারো গোষ্ঠির লোকেরা দিন রাত মন-প্রাণ দিয়ে ঈশ্বরের সেবা করে সেই প্রতিজ্ঞার পূর্ণতা দেখবার আশায় আছে। মহারাজা, সেই আশার জন্যই যিহুদিরা আমাকে দোষ দিচ্ছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের দ্বাদশ বংশ দিবারাত্র একাগ্রমনে আরাধনা করিতে করিতে সেই অঙ্গীকারের ফল পাইবার প্রত্যাশা করিতেছে; আর হে রাজন্‌, সেই প্রত্যাশার বিষয়েই যিহূদিগণ কর্তৃক আমার উপরে দোষারোপ হইতেছে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমাদের বারো গোষ্ঠীর লোকেরা দিনরাত মন-প্রাণ দিয়ে ঈশ্বরের সেবা করে সেই প্রতিজ্ঞার পূর্ণতা দেখবার আশায় আছে। মহারাজ, সেই আশার জন্যই যিহূদীরা আমাকে দোষ দিচ্ছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমাদের বারো গোষ্ঠীর লোকেরা দিনরাত মনপ্রাণ দিয়ে আল্লাহ্‌র এবাদত করে সেই ওয়াদার পূর্ণতা দেখবার আশায় আছে। মহারাজ, সেই আশার জন্যই ইহুদীরা আমাকে দোষ দিচ্ছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যে প্রতিশ্রুতি পূর্ণতালাভের প্রত্যাশায় আমাদের জাতির দ্বাদশ বংশ একনিষ্ঠভাবে দিবারাত্রি প্রার্থনা জানিয়েছে, মহারাজ! সেই প্রত্যাশার জন্যই আমি ইহুদীদের দ্বারা অভিযুক্ত।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমাদের বারো বংশ দিনরাত একাগ্রভাবে উপাসনা করতে করতে সেই প্রতিশ্রুতির ফল পাবার প্রত্যাশা করছে৷ আর হে রাজা আগ্রিপ্প, ঈশ্বর আমাদের পূর্বপুরুষদের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তাতে প্রত্যাশা করার জন্যই ইহুদীরা আমার ওপর দোষারোপ করছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের বারো গোষ্ঠির লোকেরা দিন রাত মনপ্রাণ দিয়ে ঈশ্বরের উপাসনা করে সেই প্রতিজ্ঞার পূর্ণতা দেখবার আশায় আছে। মহারাজা, সেই আশার জন্যই ইহুদীরা আমাকে দোষ দিচ্ছে।