Acts 27:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু অল্পকাল পরে কূল থেকে উরাকুলো নামে অতি প্রচণ্ড একটি ঝড় আঘাত করতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই উরাকুলো নামে প্রচণ্ড এক ঘূর্ণিঝড় দ্বীপের দিক থেকে আছড়ে পড়ল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু অল্প কাল পরে কূল হইতে উরাকুলো নামে অতি প্রচণ্ড এক বায়ু আঘাত করিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু এর কিছু পরেই দ্বীপের ভেতর থেকে প্রচণ্ড এক ঘূর্ণি ঝড় উঠল, এই ঝড়কে ‘ঈশান বাযু’ বলে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কিন্তু অল্প দিন পর দীপের উপকূল হতে উরাকুলো (আইলা) নামে খুবই প্রচন্ড এক ঝড় আঘাত করতে লাগল l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু অল্পকাল পরে কূল হইতে উরাকুলো নামে অতি প্রচণ্ড এক বায়ু আঘাত করিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
কিন্তু একটু পরেই সেই দ্বীপ থেকে উরাকুলো বলে এক ভীষণ তুফান শুরু হল, আর জাহাজখানা সেই তুফানে পড়ল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
কিন্তু একটু পরেই সেই দ্বীপ থেকে উরাকুলো বলে এক ভীষণ তুফান শুরু হল, আর জাহাজখানা সেই তুফানে পড়ল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিন্তু অল্পক্ষণের মধ্যেই ডাঙ্গার দিক থেকে প্রচণ্ড ঈশানী ঝড়ের তাণ্ডব শুরু হয়ে গেল।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু এর কিছু পরেই দ্বীপের ভেতর থেকে প্রচণ্ড এক ঘূর্ণি ঝড় উঠল, এই ঝড়কে “ঈশান বায়ু” বলে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কিন্তু অল্প দিন পর দীপের উপকূল হতে উরাকুলো (আইলা) নামে এক শক্তিশালী ঝড় আঘাত করতে লাগল।