Acts 27:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পৌল, ভয় করো না, সম্রাটের সম্মুখে তোমাকে দাঁড়াতে হবে। আর দেখ, যারা তোমার সঙ্গে যাচ্ছে, আল্লাহ্ তাদের সকলকেই তোমায় দান করেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বললেন, ‘পৌল, তুমি ভয় পেয়ো না। তোমাকে কৈসরের সামনে বিচারের জন্য উপস্থিত হতেই হবে। আর ঈশ্বর দয়া করে যারা তোমার সঙ্গে সমুদ্রযাত্রা করছে, তাদের সকলের জীবন তোমায় দান করেছেন।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কৈসরের সম্মুখে তোমাকে দাঁড়াইতে হইবে। আর দেখ, যাহারা তোমার সঙ্গে যাইতেছে, ঈশ্বর তাহাদের সকলকেই তোমায় দান করিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘পৌল ভয় পেও না! তোমাকে কৈসরের সামনে অবশ্যই দাঁড়াতে হবে৷ ঈশ্বর তোমার জন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন য়ে তিনি তোমার সহযাত্রীদের প্রাণ রক্ষা করবেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পৌল, ভয় করোও না, কৈসরের সামনে তোমাকে দাঁড়াতে হবে l এবং দেখো, যারা তোমার সঙ্গে যাচ্ছে ঈশ্বর তাদের সবাইকেই তোমায় দান করেছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পৌল, ভয় করিও না, কৈসরের সম্মুখে তোমাকে দাঁড়াইতে হইবে। আর দেখ, যাহারা তোমার সঙ্গে যাইতেছে, ঈশ্বর তাহাদের সকলকেই তোমায় দান করিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
‘পৌল, ভয় কোরো না। তোমাকে সম্রাট কৈসরের সামনে দাঁড়াতে হবে। এই জাহাজে যারা তোমার সংগে যাচ্ছে তাদের সকলের জীবন ঈশ্বর দয়া করে তোমাকে দান করেছেন।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
‘পৌল, ভয় কোরো না। তোমাকে সম্রাট সিজারের সামনে দাঁড়াতে হবে। এই জাহাজে যারা তোমার সংগে যাচ্ছে তাদের সকলের জীবন আল্লাহ্ দয়া করে তোমাকে দান করেছেন।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
‘ভয় পেয়ো না পৌল, সীজারের সামনে তোমাকে উপস্থিত হতে হবে। ঈশ্বর অনুগ্রহ করেছেন তাই তোমার এই সহযাত্রীদের প্রাণরক্ষা হবে।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
‘পৌল ভয় পেও না! তোমাকে কৈসরের সামনে অবশ্যই দাঁড়াতে হবে৷ ঈশ্বর তোমার জন্য এই প্রতিশ্রুতি দিয়েছেন যে তিনি তোমার সহযাত্রীদের প্রাণ রক্ষা করবেন৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পৌল, ভয় করো না, কৈসরের সামনে তোমাকে দাঁড়াতে হবে। এবং দেখো, যারা তোমার সঙ্গে যাচ্ছে ঈশ্বর তাদের সবাইকেই তোমায় অনুগ্রহ করেছেন।