Acts 27:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ভাইয়েরা সাহস করুন, কেননা আল্লাহ্র উপরে আমার এমন বিশ্বাস আছে যে, আমার কাছে যেরকম উক্ত হয়েছে, সেরকমই ঘটবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই কারণে মহাশয়েরা সাহস রাখুন, কারণ ঈশ্বরের উপরে আমার বিশ্বাস আছে যে, তিনি আমার কাছে যেমন ব্যক্ত করেছেন, তেমনই ঘটবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব মহাশয়েরা সাহস করুন, কেননা ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে, আমার নিকটে যেরূপ উক্ত হইয়াছে, সেইরূপই ঘটিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তাই মহাশয়রা, আপনারা সাহস করুন, কারণ ঈশ্বরের ওপর আমার বিশ্বাস আছে য়ে আমাকে যা বলা হয়েছে ঠিক সেরকমই ঘটবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব মহাশয়েরা সাহস করুন, কেননা ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে, আমার নিকটে যেমন বলা হয়েছে তেমন হবে l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব মহাশয়েরা সাহস করুন, কেননা ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে, আমার নিকটে যেরূপ উক্ত হইয়াছে, সেইরূপই ঘটিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য আপনারা মনে সাহস রাখুন। ঈশ্বরের উপর আমার এই বিশ্বাস আছে যে, তিনি আমাকে যা বলেছেন তা-ই হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য আপনারা মনে সাহস রাখুন। আল্লাহ্র উপর আমার এই বিশ্বাস আছে যে, তিনি আমাকে যা বলেছেন তা-ই হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই বন্ধুগণ, সাহস হারাবেন না। আমি বিশ্বাস করি যে ঈশ্বর আমার কাছে যা ব্যক্ত করেছেন, নিশ্চিতভাবে তা ঘটবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তাই মহাশয়রা, আপনারা সাহস করুন, কারণ ঈশ্বরের ওপর আমার বিশ্বাস আছে যে আমাকে যা বলা হয়েছে ঠিক সেরকমই ঘটবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব মহাশয়েরা সাহস করুন, কারণ ঈশ্বরে আমার এমন বিশ্বাস আছে যে, আমার নিকটে যেমন বলা হয়েছে তেমন হবে।