Acts 27:34 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব ফরিয়াদ করি, আহার করুন, কেননা তা আপনাদের রক্ষার জন্য উপকারী হবে; কারণ আপনাদের কারো মাথার একগাছি কেশও নষ্ট হবে না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এখন কিছু খাওয়ার জন্য আমি আপনাদের অনুরোধ করছি। বেঁচে থাকার জন্য আপনাদের খাবার প্রয়োজন আছে। আপনাদের একজনের মাথার একটি চুলও নষ্ট হবে না।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব বিনতি করি, আহার করুন, কেননা তাহা আপনাদের রক্ষার জন্য উপকারী হইবে; কারণ আপনাদের কাহারও মস্তকের এক গাছি কেশও নষ্ট হইবে না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আমি আপনাদের অনুরোধ করছি কিছু খেয়ে নিন, বেঁচে থাকার জন্য এর প্রযোজন আছে, কারণ আপনাদের কারোর একগাছি চুলেরও ক্ষতি হবে না৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব অনুরোধ করি, বেঁচে থাকার জন্য কিছু খান, আর আপনাদের কারও মাথার একটিও কেশ নষ্ট হবে না l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব বিনতি করি, আহার করুন, কেননা তাহা আপনাদের রক্ষার জন্য উপকারী হইবে; কারণ আপনাদের কাহারও মস্তকের একগাছি কেশও নষ্ট হইবে না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এখন আমি আপনাদের কিছু খেয়ে নেবার জন্য অনুরোধ করছি। বেঁচে থাকবার জন্য আপনাদের তো কিছু খাওয়া দরকার। দেখবেন, আপনাদের মাথার একটা চুল পর্যন্ত নষ্ট হবে না।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এখন আমি আপনাদের কিছু খেয়ে নেবার জন্য অনুরোধ করছি। বেঁচে থাকবার জন্য আপনাদের তো কিছু খাওয়া দরকার। দেখবেন, আপনাদের মাথার একটা চুল পর্যন্ত নষ্ট হবে না।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই আমার অনুরোধ, এবার কিছু খান। প্রাণ বংআচানোর জন্য আপনাদের কিছু খাওয়া দরকার। মনে রাখবেন, আপনাদের মাথার একটি চুলেরও ক্ষতি হবে না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আমি আপনাদের অনুরোধ করছি কিছু খেয়ে নিন, বেঁচে থাকার জন্য এর প্রয়োজন আছে, কারণ আপনাদের কারোর একগাছি চুলেরও ক্ষতি হবে না৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব অনুরোধ করি, বেঁচে থাকার জন্য কিছু খান, আর আপনাদের কারও মাথার একটিও কেশ নষ্ট হবে না।