Acts 27:39 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
দিন হলে তারা সেই স্থলটি চিনতে পারলো না। কিন্তু এমন একটি উপসাগর দেখতে পেল, যার বালুকাময় তীর ছিল; আর পরামর্শ করলো, যদি পারে, তবে সেই তীরের উপরে যেন জাহাজ তুলে দেয়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
দিনের আলো ফুটে উঠলে তারা জায়গাটা চিনতে পারল না। কিন্তু তারা একটি উপসাগর দেখতে পেল, যার তীর বালিতে ভর্তি ছিল। তারা স্থির করল, সম্ভব হলে তারা জাহাজটিকে চড়ায় আটকে দেবে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
দিন হইলে তাহারা সেই স্থল চিনিতে পারিল না। কিন্তু এমন এক খাড়ী দেখিতে পাইল, যাহার বালুকাময় তীর ছিল; আর পরামর্শ করিল, যদি পারে, তবে সেই তীরের উপরে যেন জাহাজ তুলিয়া দেয়।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
দিন হলে পর তারা সেই জায়গাটা চিনতে পারল না; কিন্তু এমন এক খাড়ি দেখতে পেলযার বড় বালুতট ছিল৷ তারা ঠিক করল যদি সন্ভব হয় তবে ঐ বালুতটের ওপরে জাহাজটা তুলে দেবে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
দিন হলে তারা সেই ডাঙা জায়গা চিনতে পারল না l কিন্তু এমন এক খাড়ি দেখতে পেল, যার বালিময় চর ছিলো; তারা তখন আলোচনা করলো যদি পারে, তবে সেই চরের উপরে যেন জাহাজ তুলে দেয় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
দিন হইলে তাহারা সেই স্থল চিনিতে পারিল না। কিন্তু এমন এক খাড়ী দেখিতে পাইল, যাহার বালুকাময় তীর ছিল; আর পরামর্শ করিল, যদি পারে, তবে সেই তীরের উপরে যেন জাহাজ তুলিয়া দেয়।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সকালবেলা তারা জায়গাটা চিনতে পারল না, কিন্তু এমন একটা ছোট উপসাগর দেখতে পেল যার কিনার বালিতে ভরা ছিল। তখন তারা ঠিক করল, সম্ভব হলে জাহাজখানা সেই কিনারে তুলে দেবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সকালবেলায় তারা জায়গাটা চিনতে পারল না, কিন্তু এমন একটা ছোট উপসাগর দেখতে পেল যার কিনার বালিতে ভরা ছিল। তখন তারা ঠিক করল, সম্ভব হলে জাহাজখানা সেই কিনারে তুলে দেবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
দিনের আলো ফুটলে তারা জায়গাটা চিনতে পারল না, তবে দেখল একটি উপসাগরের বেলাভূমিতে এসে তারা পৌঁছেছে। তখন তারা ঠিক করল যে যদি সম্ভব হয়, এইপ থেই জাহাজটাকে পাড়ে নিয়ে যাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
দিন হলে পর তারা সেই জায়গাটা চিনতে পারল না; কিন্তু এমন এক খাড়ি দেখতে পেল যার বড় বালুতট ছিল৷ তারা ঠিক করল যদি সম্ভব হয় তবে ঐ বালুতটের ওপরে জাহাজটা তুলে দেবে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
দিন হলে তারা সেই ডাঙা জায়গা চিনতে পারল না। কিন্তু এমন এক খাড়ি দেখতে পেল, যার বালিময় চর ছিল; তারা তখন আলোচনা করলো যদি পারে, তবে সেই চরের উপরে যেন জাহাজ তুলে দেয়।