Acts 27:40 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তারা নোঙ্গরগুলো কেটে তা সাগরে ফেলে দিল এবং সঙ্গে সঙ্গে হালের বন্ধন খুলে দিল; পরে বাতাসের সম্মুখে অগ্রভাগের পাল তুলে সেই বালুকাময় তীরের অভিমুখে চলতে লাগল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
নোঙরগুলি কেটে দিয়ে তারা সেগুলি সমুদ্রে ফেলে দিল। সেই সঙ্গে তারা হালের সঙ্গে বাঁধা দড়িগুলিও খুলে দিল। এরপর তারা বাতাসের অনুকূলে পাল তুলে দিয়ে তীরের দিকে এগিয়ে চলল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাহারা লঙ্গর সকল কাটিয়া সমুদ্রে ত্যাগ করিল, এবং সঙ্গে সঙ্গে হাইলের বন্ধন খুলিয়া দিল; পরে বাতাসের সম্মুখে অগ্রভাগের পাইল তুলিয়া সেই বালুকাময় তীরের অভিমুখে চলিতে লাগিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এই আশায় তারা নোঙ্গর কেটে দিল আর তা সমুদ্রেই পড়ে রইল৷ এরপর হালের বাঁধন খুলে দিয়ে বাতাসের সামনে পাল তুলে সেই বেলাভূমিলক্ষ্য করে এগিয়ে চলল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা নোঙ্গর সকল কেটে সমুদ্রে ত্যাগ করলো এবং সঙ্গে সঙ্গে হালের বাঁধন খুলে দিল; পরে বাতাসের সামনে সামনের দিকের পাল তুলে সেই বালিময় তীরের দিকে চলতে লাগলো l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাহারা নোঙ্গর সকল কাটিয়া সমুদ্রে ত্যাগ করিল, এবং সঙ্গে সঙ্গে হাইলের বন্ধন খুলিয়া দিল; পরে বাতাসের সম্মুখে অগ্রভাগের পাল তুলিয়া সেই বালুকাময় তীরের অভিমুখে চলিতে লাগিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইজন্য তারা জাহাজের নোংগরগুলো কেটে সাগরেই ফেলে দিল এবং হালের বাঁধনের দড়িগুলো খুলে দিল। এর পরে তারা বাতাসের মুখে সামনের পাল খাটিয়ে দিল এবং কিনারের দিকে এগিয়ে গিয়ে চরে আটকে গেল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইজন্য তারা জাহাজের নোংগরগুলো কেটে সাগরেই ফেলে দিল এবং হালের বাঁধনের দড়িগুলো খুলে দিল। এর পরে তারা বাতাসের মুখে সামনের পাল খাটিয়ে দিল এবং কিনারের দিকে এগিয়ে গিয়ে চরে আটকে গেল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাই তারা নোঙ্গরগুলো কেটে সমুদ্রের জলে ফেলে দিল এবং হালের বাঁধন খুলে দিয়ে বাতাসের মুখে জাহাজের সামনের দিকে পাল খাটিয়ে দিল যাতে পালে বাতাস লেগে তীরের দিকে জাহাজ এগোতে পারে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এই আশায় তারা নোঙ্গর কেটে দিল আর তা সমুদ্রেই পড়ে রইল৷ এরপর হালের বাঁধন খুলে দিয়ে বাতাসের সামনে পাল তুলে সেই বেলাভূমি লক্ষ্য করে এগিয়ে চলল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা নোঙ্গর সকল কেটে সমুদ্রে ত্যাগ করলো এবং সঙ্গে সঙ্গে হালের বাঁধন খুলে দিল; পরে বাতাসের সামনে সামনের দিকের পাল তুলে সেই বালিময় তীরের দিকে চলতে লাগলো।