Acts 27:42 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন সৈন্যেরা বন্দীদেরকে হত্যা করার পরামর্শ করলো, পাছে কেউ সাঁতার দিয়ে পালিয়ে যায়।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বন্দিরা কেউ যেন সাঁতার কেটে পালিয়ে যেতে না পারে, সেজন্য সৈন্যরা তাদের হত্যা করার পরামর্শ করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন সেনারা বন্দিদিগকে বধ করিবার পরামর্শ করিল, পাছে কেহ সাঁতার দিয়া পলায়ন করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন সৈন্যরা বন্দীদের হত্যা করার জন্য ঠিক করল, পাছে তাদের কেউ সাঁতার কেটে পালায়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন সেনারা বন্দিদের মেরে ফেলার পরিকল্পনা করলো, যাতে কেউ সাঁতার দিয়ে পালিয়ে না যায় l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন সেনারা বন্দিদিগকে বধ করিবার পরামর্শ করিল, পাছে কেহ সাঁতার দিয়া পলায়ন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সৈন্যেরা বন্দীদের মেরে ফেলবে বলে ঠিক করল, যেন তাদের মধ্যে কেউ সাঁতার দিয়ে পালিয়ে যেতে না পারে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সৈন্যেরা বন্দীদের হত্যা করবে বলে ঠিক করল, যেন তাদের মধ্যে কেউ সাঁতার দিয়ে পালিয়ে যেতে না পারে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সৈন্যরা ঠিক করল, বন্দীদের মেরে ফেলবে, নইলে বন্দীরা হয়তো সাঁতার কেটে পালাবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন সৈন্যরা বন্দীদের হত্যা করবে বলে ঠিক করল, পাছে তাদের কেউ সাঁতার কেটে পালায়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন সেনারা বন্দিদের মেরে ফেলার পরিকল্পনা করলো, যাতে কেউ সাঁতার দিয়ে পালিয়ে না যায়।