Acts 27:6 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে শতপতি ইতালীতে যেতে উদ্যত একখানি আলেক্জাণ্ড্রিয়ার জাহাজ দেখতে পেয়ে আমাদেরকে সেই জাহাজে তুলে দিলেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে একটি আলেকজান্দ্রীয় জাহাজকে ইতালির উদ্দেশে যাত্রা করতে দেখে শত-সেনাপতি আমাদের সেই জাহাজে তুলে দিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে শতপতি ইতালিয়াতে যাইতে উদ্যত একখান আলেক্সান্দ্রীয় জাহাজ দেখিতে পাইয়া আমাদিগকে সেই জাহাজে তুলিয়া দিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে সেনাপতি ইতালিতে যাবার জন্য আলেকসান্দ্রীয়ায় এক জাহাজ দেখতে পেয়ে আমাদের সেই জাহাজে তুলে দিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেখানে শতপতি ইতালিয়াতে যাচ্ছিলো একখানা আলেকজান্দ্রীয় জাহাজ দেখতে পেয়ে আমাদের সেই জাহাজে তুলে দিলেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে শতপতি ইতালিয়াতে যাইতে উদ্যত একখানি আলেক্সান্দ্রীয় জাহাজ দেখিতে পাইয়া আমাদিগকে সেই জাহাজে তুলিয়া দিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
শতপতি সেখানে আলেক্জান্দ্রিয়ার একটা জাহাজ পেলেন। সেই জাহাজটা ইটালী দেশে যাচ্ছিল বলে তিনি আমাদের নিয়ে সেই জাহাজে উঠলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
শত-সেনাপতি সেখানে আলেকজান্দ্রিয়ার একটা জাহাজ পেলেন। সেই জাহাজটা ইতালী দেশে যাচ্ছিল বলে তিনি আমাদের নিয়ে সেই জাহাজে উঠলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে সেনাপতি আলেকজান্দ্রিয়ার একটি ইটালিগামী জাহাজ পেয়ে সেই জাহাজে আমাদের নিয়ে গেলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে সেনাপতি ইতালিতে যাবার জন্য আলেকসান্দ্রীয়ায় এক জাহাজ দেখতে পেয়ে আমাদের সেই জাহাজে তুলে দিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেখানে শতপতি ইতালিয়াতে যাচ্ছিল একখানা আলেকজান্দ্রীয় জাহাজ দেখতে পেয়ে আমাদের সেই জাহাজে তুলে দিলেন।