Acts 28:14 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
সেই স্থানে কয়েক জন ভাইয়ের দেখা পেলাম, আর তাঁরা অনুনয় বিনয় করলে সাত দিন তাঁদের সঙ্গে অবস্থিতি করলাম; এভাবে আমরা রোমে উপস্থিত হলাম।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেখানে আমরা কয়েকজন বিশ্বাসীর সন্ধান পেলাম, তাঁরা তাঁদের সঙ্গে এক সপ্তাহ কাটানোর জন্য আমাদের আমন্ত্রণ জানালেন। এভাবে আমরা রোমে পৌঁছালাম।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
সেই স্থানে কয়েক জন ভ্রাতার দেখা পাইলাম, আর তাঁহারা অনুনয় বিনয় করিলে সাত দিন তাঁহাদের সঙ্গে অবস্থিতি করিলাম; এইরূপে আমরা রোমে উপস্থিত হই।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
সেখানে আমরা কয়েকজন ভাইয়ের দেখা পেলাম৷ তাঁরা সেখানে সাতদিন থাকার জন্য আমাদের অনুরোধ করলেন৷ এইভাবে আমরা রোমে এসে পৌঁছলাম৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
সেই জায়গাতে কয়েকজন ভাইয়ের দেখা পেলাম, আর তাঁরা অনুরোধ করলে সাতদিন তাঁদের সঙ্গে থাকলাম; এইভাবে আমরা রোমে পৌঁছাই।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
সেই স্থানে কয়েক জন ভ্রাতার দেখা পাইলাম, আর তাঁহারা অনুনয় বিনয় করিলে সাত দিন তাঁহাদের সঙ্গে অবস্থিতি করিলাম; এইরূপে আমরা রোমে উপস্থিত হইলাম।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেখানে আমরা কয়েকজন বিশ্বাসী ভাইয়ের দেখা পেলাম। তাদের সংগে সপ্তাখানেক কাটাবার জন্য তারা আমাদের অনুরোধ করল। এইভাবে আমরা রোমে আসলাম।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেখানে আমরা কয়েকজন ঈমানদার ভাইয়ের দেখা পেলাম। তাদের সংগে সপ্তাখানেক কাটাবার জন্য তারা আমাদের অনুরোধ করল। এইভাবে আমরা রোমে আসলাম।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
সেখানে কযেকজন খ্রীষ্টান ভাই-এর সঙ্গে দেখা হল। তাঁরা আমাদের তাঁদের সঙ্গে সাত দিন থাকতে আমন্ত্রণ জানালেন। এইভাবে আমরা গিয়ে পৌঁছালাম রোমে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
সেখানে আমরা কয়েকজন ভাইয়ের দেখা পেলাম৷ তাঁরা সেখানে সাতদিন থাকার জন্য আমাদের অনুরোধ করলেন৷ এইভাবে আমরা রোমে এসে পৌঁছলাম৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
সেই জায়গাতে কয়েক জন ভাইয়ের দেখা পেলাম, আর তাঁরা অনুরোধ করলে সাত দিন তাঁদের সঙ্গে থাকলাম; এই ভাবে আমরা রোমে পৌঁছাই।