Acts 28:28 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
অতএব আপনারা জানুন যে, অ-ইহুদীদের কাছে আল্লাহ্র এই নাজাত প্রেরিত হল; আর তারা তা শুনবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“সেই কারণে, আমি আপনাদের বলতে চাই যে, ঈশ্বরের পরিত্রাণ অইহুদিদের কাছে পাঠানো হয়েছে, আর তারা তা শুনবে।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
অতএব আপনারা জ্ঞাত হউন, পরজাতীয়দের কাছে ঈশ্বরের এই পরিত্রাণ প্রেরিত হইল; আর তাহারা শুনিবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘তাই ইহুদী ভাইয়েরা আপনারা জেনে রাখুন, ঈশ্বরের দেওয়া এই পরিত্রাণ অইহুদীদের কাছেও পাঠানো হল, আর তারা তা শুনবে!’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
অতএব আপনারা জানুন, অন্যজাতিদের কাছে ঈশ্বরের এই পরিত্রান পাঠানো হল; আর তারা শুনবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
অতএব আপনারা জ্ঞাত হউন, পরজাতীয়দের কাছে ঈশ্বরের এই পরিত্রাণ প্রেরিত হইল; আর তাহারা শুনিবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এইজন্য আপনারা জেনে রাখুন, ঈশ্বর মানুষকে পাপ থেকে কিভাবে উদ্ধার করেন সেই কথা অযিহূদীদের কাছে জানানো হয়েছে, আর তারাই সেই কথা শুনবে।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এইজন্য আপনারা জেনে রাখুন, আল্লাহ্ মানুষকে কিভাবে নাজাত করেন সেই কথা অ-ইহুদীদের কাছে জানানো হয়েছে, আর তারাই সেই কথা শুনবে।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আপনারা তাহলে এ কথা জেনে যান যে, এখন থেকে ঈশ্বরের এই পরিত্রাণের বার্তা এমন সব জাতির কাছেই পাঠানো হবে যারা ইহুদী নয়। আর তারা তাতে কর্ণপাত করবে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“তাই ইহুদী ভাইরা, আপনারা জেনে রাখুন, ঈশ্বরের দেওয়া এই পরিত্রাণ অইহুদীদের কাছেও পাঠানো হল, আর তারা তা শুনবে!”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
অতএব আপনারা জানুন, অযিহুদিদের কাছে ঈশ্বরের এই পরিত্রান পাঠানো হল; আর তারা শুনবে।