Acts 3:17 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এখন হে ভাইয়েরা, আমি জানি, তোমাদের নেতাদের মত তোমরাও অজ্ঞানতা-বশত সেই কাজ করেছ;
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“হে ইস্রায়েলবাসী, আমি জানি, তোমাদের নেতাদের মতো তোমরাও না জেনে এসব কাজ করেছিলে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এখন, হে ভ্রাতৃগণ, আমি জানি, তোমরা অজ্ঞানতা বশতঃ সেই কার্য্য করিয়াছ, যেমন তোমাদের অধ্যক্ষেরাও করিয়াছিলেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘এখন আমার ভাইয়েরা, আমি জানি য়ে অজ্ঞতা বশতঃই আপনারা এমন কাজ করেছিলেন, আর আপনাদের নেতারাও তাই করেছিলেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এখন, ভাইয়েরা, আমি জানি যে তোমরা অজ্ঞানতার সঙ্গে এই কাজ করেছ, যেমন তোমাদের ধর্মীয় গুরুরা করেছিলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এখন, হে ভ্রাতৃগণ, আমি জানি, তোমরা অজ্ঞানতা বশতঃ সেই কার্য করিয়াছ, যেমন তোমাদের অধ্যক্ষেরাও করিয়াছিলেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এখন ভাইয়েরা, আমি জানি আপনাদের নেতাদের মত আপনারাও না বুঝেই যীশুকে ক্রুশে দিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এখন ভাইয়েরা, আমি জানি আপনাদের নেতাদের মত আপনারাও না বুঝেই ঈসাকে ক্রুশের উপরে হত্যা করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
বন্ধুগণ, আমি জানি, তোমরা ও তোমাদের নেতৃবৃন্দও অজ্ঞতাবশতঃ প্রভু যীশুর প্রতি এই কাজ করেছ।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এখন আমার ভাইরা, আমি জানি যে অজ্ঞতা বশতঃই আপনারা এমন কাজ করেছিলেন, আর আপনাদের নেতারাও তাই করেছিলেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এখন, ভাইয়েরা, আমি জানি যে তোমরা অজ্ঞানতার সঙ্গে এই কাজ করেছ, যেমন তোমাদের শাসকেরা করেছিলেন।