Acts 3:20 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন এভাবে প্রভুর সম্মুখ থেকে সান্ত্বনার সময় উপস্থিত হয় এবং আল্লাহ্‌ তোমাদের জন্য আগেই যাঁকে নিরূপিত করে রেখেছেন সেই মসীহ্‌কে, ঈসাকে, প্রেরণ করেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তিনি সেই মশীহকে, অর্থাৎ যীশুকে, আবার পাঠাবেন যাঁকে তিনি তোমাদের জন্য নিযুক্ত করেছেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং তোমাদের নিমিত্ত পূর্ব্বনিরূপিত খ্রীষ্টকে, যীশুকে, তিনি যেন প্রেরণ করেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইভাবে য়েন প্রভুর কাছ থেকে আত্মিক বিশ্রামের সময় আসে; আর তিনি য়েন আপনাদের জন্য আগেই য়ে খ্রীষ্টকে মনোনীত করেছেন সেই যীশুকে পাঠান৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর তোমাদের জন্য পূর্বনির্দ্ধারিত খ্রীষ্ট যীশুকে নিরুপণ করেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন এইরূপে প্রভুর সম্মুখ হইতে তাপশান্তির সময় উপস্থিত হয়, এবং তোমাদের নিমিত্ত পূর্বনিরূপিত খ্রীষ্টকে, যীশুকে, তিনি যেন প্রেরণ করেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর এতে যেন ঈশ্বর সেই মশীহকে, অর্থাৎ যীশুকে পাঠিয়ে দিয়ে আপনাদের সজীব করে তুলতে পারেন। আপনাদের জন্য তাঁকেই নিযুক্ত করা হয়েছে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর এতে যেন আল্লাহ্‌ সেই মসীহ্‌কে, অর্থাৎ ঈসাকে পাঠিয়ে দিয়ে আপনাদের সজীব করে তুলতে পারেন। আপনাদের জন্য তাঁকেই নিযুক্ত করা হয়েছে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এবং তোমাদের জন্য পূর্বনিরূপিত মশীহকে অর্থাৎ যীশুকে তিনি ইতিমধ্যেই পাঠিয়ে দেবেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে যেন প্রভুর কাছ থেকে আত্মিক বিশ্রামের সময় আসে; আর তিনি যেন আপনাদের জন্য আগেই যে খ্রীষ্টকে মনোনীত করেছেন সেই যীশুকে পাঠান৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর তোমাদের জন্য পূর্বনির্দ্ধারিত খ্রীষ্ট যীশুকে নিরূপণ করেছেন।