Acts 3:24 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর শামুয়েল ও তাঁর পরবর্তী যত নবী কথা বলেছেন, তাঁরাও সকলে এই কালের কথা বলেছেন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
“প্রকৃতপক্ষে শমূয়েল থেকে শুরু করে যতজন ভাববাদী বাণী প্রচার করেছেন, তাঁরা এই সময়ের বিষয়েই আগে ঘোষণা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর শমূয়েল ও তাঁহার পরবর্ত্তী যত ভাববাদী কথা বলিয়াছেন, তাঁহারাও সকলে এই কালের কথা বলিয়াছেন।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হ্যাঁ, সমস্ত ভাববাদী এমনকি শমূয়েল ও তার পরে য়ে সকল ভাববাদী এসেছেন তাঁরা সকলে এই দিনের কথা বলে গেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর শমূয়েল ও তাঁর পরে যত জন ভাববাদী কথা বলেছেন, তাঁরাও সবাই এই সময়ের কথা বলেছেন l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর শমূয়েল ও তাঁহার পরবর্তী যত ভাববাদী কথা বলিয়াছেন, তাঁহারাও সকলে এই কালের কথা বলিয়াছেন।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“এছাড়া শমূয়েল থেকে আরম্ভ করে যে সব নবীরা কোন কিছু বলে গেছেন তাঁরাও এই সময়ের কথা আগেই বলে গেছেন,
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“এছাড়া নবী শামুয়েল থেকে শুরু করে যে সব নবীরা কোন কিছু বলে গেছেন তাঁরাও এই সময়ের কথা আগেই বলে গেছেন,
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
শমুয়েল থেকে আরম্ভ করে তাঁর পরবর্তী নবীরা সকলেই একবাক্যে আজকের দিনের কথাই ভবিষ্যদ্বাণী করে গেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“হ্যাঁ, সমস্ত ভাববাদী, এমনকি শমূয়েল ও তার পরে যে সকল ভাববাদী এসেছেন তাঁরা সকলে এই দিনের কথা বলে গেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর শমূয়েল ও তাঁর পরে যতজন ভাববাদী কথা বলেছেন, তাঁরাও সবাই এই দিনের কথা বলেছেন।