Acts 3:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তোমরা নবীদের সন্তান, আর সেই নিয়মেরও সন্তান, যা আল্লাহ্ তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপন করেছিলেন, তিনি তো ইব্রাহিমকে বলেছিলেন, “আর তোমার বংশে দুনিয়ার সমস্ত পিতৃকুল দোয়া পাবে।”
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর তোমরা হলে সেই ভাববাদীদের উত্তরাধিকারী এবং তোমাদের পিতৃপুরুষদের সঙ্গে স্থাপিত নিয়মের উত্তরাধিকারী। ঈশ্বর অব্রাহামকে বলেছিলেন, ‘তোমার বংশের মাধ্যমে পৃথিবীর সমস্ত জাতি আশীর্বাদ লাভ করবে।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তোমরা ভাববাদিগণের সন্তান, আর সেই নিয়মেরও সন্তান, যাহা ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের সহিত স্থাপন করিয়াছিলেন, তিনি ত অব্রাহামকে বলিয়াছিলেন, “আর তোমার বংশে পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল আশীর্ব্বাদ পাইবে।”
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আপনারা তো ভাববাদীদের বংশধর, আপনারা ঈশ্বরের সেই চুক্তির উত্তরাধিকারী, য়ে চুক্তি ঈশ্বর আপনাদের পিতৃপুরুষের সাথে করেছিলেন৷ তিনি তো অব্রাহামকে বলেছিলেন, ‘তোমার বংশ দ্বারা পৃথিবীর সকল জাতিই আশীর্বাদ লাভ করবে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তোমরা সেই ভাববাদিগণ এবং সেই নিয়মেরও সন্তান, যা ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের সহিত স্থাপন করেছিলেন, তিনি যেমন অব্রাহামকে বলেছিলেন, “তোমার বংশে পৃথিবীর সকল পরিবার আশীর্বাদ পাবে”l
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তোমরা ভাববাদিগণের সন্তান, আর সেই নিয়মেরও সন্তান, যাহা ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের সহিত স্থাপন করিয়াছিলেন, তিনি ত অব্রাহামকে বলিয়াছিলেন, “আর তোমার বংশে পৃথিবীস্থ সমস্ত পিতৃকুল আশীর্বাদ পাইবে।”
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আর আপনারা তো সেই নবীদেরই বংশধর। আপনাদের পূর্বপুরুষদের জন্য ঈশ্বর যে ব্যবস্থা স্থাপন করেছিলেন, আপনারা তো তারই ভাগীদার। ঈশ্বর অব্রাহামকে এই কথা বলে সেই ব্যবস্থা স্থাপন করেছিলেন, ‘তোমার বংশের মধ্য দিয়ে পৃথিবীর সমস্ত জাতিই আশীর্বাদ পাবে।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আর আপনারা তো সেই নবীদেরই বংশধর। আপনাদের পূর্বপুরুষদের জন্য আল্লাহ্ যে ব্যবস্থা স্থাপন করেছিলেন, আপনারা তো তারই ভাগীদার। আল্লাহ্ ইব্রাহিমকে এই কথা বলে সেই ব্যবস্থা স্থাপন করেছিলেন, ‘তোমার বংশের মধ্য দিয়ে দুনিয়ার সমস্ত জাতিই দোয়া পাবে।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তোমরা নবীদের উত্তরাধিকারী সন্তান। নবীদের মাধ্যমে ঈশ্বরের উচ্চারিত অঙ্গীকার তোমাদেরই জন্য এবং তোমাদের পূর্বপুরুষদের সঙ্গে স্থাপিত ঈশ্বরের নূতন সন্ধি-চুক্তির তোমরাও অংশীদার। তিনি অব্রাহামকে বলেছিলেন, ‘তোমার বংশধরের মাধ্যমে পৃথিবীর সমগ্র মানব জাতিকে আমি আশীর্বাদ করব।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনারা তো ভাববাদীদের বংশধর, আপনারা ঈশ্বরের সেই চুক্তির উত্তরাধিকারী, যে চুক্তি ঈশ্বর আপনাদের পিতৃপুরুষের সাথে করেছিলেন৷ তিনি তো অব্রাহামকে বলেছিলেন, ‘তোমার বংশ দ্বারা পৃথিবীর সকল জাতিই আশীর্বাদ লাভ করবে৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তোমরা সেই ভাববাদীগণ এবং সেই নিয়মেরও সন্তান, যা ঈশ্বর তোমাদের পিতৃপুরুষদের সহিত প্রতিজ্ঞা স্থাপন করেছিলেন, তিনি যেমন অব্রাহামকে বলেছিলেন, “তোমার বংশে পৃথিবীর সকল পরিবার আশীর্বাদ পাবে।”