Acts 3:6 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পিতর বললেন, রূপা কি সোনা আমার নেই, কিন্তু যা আছে, তা তোমাকে দান করি; নাসরতীয় ঈসা মসীহের নামে হেঁটে বেড়াও।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন পিতর বললেন, “সোনা কি রুপো আমার কাছে নেই, কিন্তু আমার কাছে যা আছে, আমি তাই তোমাকে দান করি। তুমি নাসরতের যীশু খ্রীষ্টের নামে হেঁটে বেড়াও।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে, তাহা তোমাকে দান করি; নাসরতীয় যীশু খ্রীষ্টের নামে হাঁটিয়া বেড়াও।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু পিতর তাকে বললেন, ‘আমার কাছে সোনা বা রূপো নেই, আমার কাছে যা আছে আমি তোমাকে তাই দিচ্ছি৷ নাসরতীয় যীশুর নামে তুমি উঠে দাঁড়াও ও হেঁটে বেড়াও৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন পিতর উত্তর করে বললেন “ রুপা কিংবা সোনা আমার কাছে নেই “ কিন্তু যা আছে তা তোমাকে দেবো: “নাসরতীয় যীশু খ্রীষ্টের নামে হেঁটে বেড়াও।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পিতর বলিলেন, রৌপ্য কি স্বর্ণ আমার নাই, কিন্তু যাহা আছে, তাহা তোমাকে দান করি; নাসরতীয় যীশু খ্রীষ্টের নামে হাঁটিয়া বেড়াও।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন পিতর বললেন, “আমার কাছে সোনা-রূপা কিছু নেই, কিন্তু যা আছে তা-ই তোমাকে দিচ্ছি। নাসরতের যীশু খ্রীষ্টের নামে উঠে দাঁড়াও ও হাঁট।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন পিতর বললেন, “আমার কাছে সোনা-রূপা কিছু নেই, কিন্তু যা আছে তা-ই তোমাকে দিচ্ছি। নাসরতের ঈসা মসীহের নামে উঠে দাঁড়াও ও হাঁট।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর তাকে বললেন, সোনা-রূপো আমার কিছুই নেই, কিন্তু আমার যা আছে, তাই তোমাকে দিচ্ছি। নাসরত নিবাসী যীশু খ্রীষ্টের নামে তুমি হেঁটে বেড়াও।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু পিতর তাকে বললেন, “আমার কাছে সোনা বা রূপো নেই, আমার কাছে যা আছে আমি তোমাকে তাই দিচ্ছি৷ নাসরতীয় যীশুর নামে তুমি উঠে দাঁড়াও ও হেঁটে বেড়াও৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন পিতর উত্তর করে বললেন, “রূপা কিংবা সোনা আমার কাছে নেই কিন্তু যা আছে তা তোমাকে দেবো, নাসরতীয় যীশু খ্রীষ্টের নামে হেঁটে বেড়াও।”