Acts 4:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তাঁরা লোকদের কাছে কথা বলছেন, এমন সময়ে ইমামেরা ও বায়তুল-মোকাদ্দসের সেনাপতি এবং সদ্দূকীরা হঠাৎ তাঁদের কাছে এসে উপস্থিত হল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
পিতর ও যোহন যখন জনসাধারণের সঙ্গে কথা বলছিলেন, সেই সময় যাজকেরা, মন্দিরের রক্ষী-প্রধান ও সদ্দূকীরা তাদের কাছে এল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তাঁহারা লোকদের নিকটে কথা কহিতেছেন, এমন সময়ে যাজকেরা ও ধর্ম্মধামের সেনাপতি এবং সদ্দূকীরা হঠাৎ তাঁহাদের নিকটে আসিয়া উপস্থিত হইল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
পিতর ও য়োহন যখন লোকদের সাথে কথা বলছিলেন, তখন মন্দির থেকে ইহুদী যাজকরা, মন্দিরের রক্ষীবাহিনীর সেনাপতি ও সদ্দূকীরা তাঁদের কাছে এসে হাজির হল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
য্খন পিতর এবং যোহন লোকেদের কাছে কথা বলছিলেন ঠিক সেসময়ে যাজকেরা ও ধর্মধামের সেনাপতি এবং সুদ্দুকীরা তাড়াতাড়ি তাদের কাছে এসে হাজির হলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তাঁহারা লোকদের নিকটে কথা কহিতেছেন, এমন সময়ে যাজকেরা ও ধর্মধামের সেনাপতি এবং সদ্দূকীরা হঠাৎ তাঁহাদের নিকটে আসিয়া উপস্থিত হইল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পিতর ও যোহন যখন লোকদের সংগে কথা বলছিলেন সেই সময় পুরোহিতেরা, উপাসনা-ঘরের প্রধান কর্মচারী ও সদ্দূকীরা তাঁদের কাছে আসলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পিতর ও ইউহোন্না যখন লোকদের সংগে কথা বলছিলেন সেই সময় ইমামেরা, বায়তুল-মোকাদ্দসের প্রধান কর্মচারী ও সদ্দূকীরা তাঁদের কাছে আসলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
জন সমাবেশে পিতর ও যোহন ভাষণ দিচ্ছেন। এমন সময়ে কয়েকজন পুরোহিত, মন্দিরের সৈনিকদের অধ্যক্ষ এবং সদ্দূকীরা সেখানে এসে উপস্থিত হলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
পিতর ও যোহন যখন লোকদের সাথে কথা বলছিলেন, তখন মন্দির থেকে ইহুদী যাজকরা, মন্দিরের রক্ষীবাহিনীর সেনাপতি ও সদ্দূকীরা তাঁদের কাছে এসে হাজির হল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যখন পিতর এবং যোহন লোকেদের কাছে কথা বলছিলেন ঠিক সেদিনের যাজকেরা ও ধর্মধামের মন্দির রক্ষকদের সর্দার এবং সদ্দূকীরা তাড়াতাড়ি তাদের কাছে এসে হাজির হলেন।