Acts 4:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তিনিই সেই পাথর, যা রাজমিস্ত্রিদের অর্থাৎ আপনাদের, আপনাদেরই দ্বারা অবজ্ঞাত হয়েছিল, তা কোণের প্রধান পাথর হয়ে উঠলো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তিনিই “ ‘সেই পাথর যাঁকে গাঁথকেরা অগ্রাহ্য করেছিলেন, তিনিই হয়ে উঠেছেন কোণের প্রধান পাথর।’
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তিনিই সেই প্রস্তর, যাহা গাঁথকেরা যে আপনারা, আপনাদের দ্বারা অবজ্ঞাত হইয়াছিল, যাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল ।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
যীশু হলেন ‘সেই পাথর য়াঁকে রাজমিস্ত্রিরা অর্থাত্ আপনারা অগ্রাহ্য় করে সরিয়ে দিয়েছিলেন৷ তিনিই এখন কোণের প্রধান পাথর হয়ে উঠেছেন৷’ গীতসংহিতা 118:22
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তিনি সেই পাথর যেটি গাথকেরা যে আপনারা আপনাদের দ্বারাই অবহেলিত হয়েছিল, যা কোন প্রধান প্রস্তর হয়ে উঠেছে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তিনিই সেই প্রস্তর, যাহা গাঁথকেরা যে আপনারা, আপনাদের দ্বারা অবজ্ঞাত হইয়াছিল, যাহা কোণের প্রধান প্রস্তর হইয়া উঠিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
পবিত্র শাস্ত্রের কথামত যীশু খ্রীষ্টই ‘সেই পাথর, যাঁকে রাজমিস্ত্রিরা, অর্থাৎ আপনারা বাদ দিয়েছিলেন; আর সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল।’
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
পাক-কিতাবের কথামত ঈসা মসীহ্ই ‘সেই পাথর, যাঁকে রাজমিস্ত্রিরা, অর্থাৎ আপনারা বাদ দিয়েছিলেন; আর সেটাই সবচেয়ে দরকারী পাথর হয়ে উঠল।’
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যীশুই হচ্ছেন সেই প্রস্তর, গৃহনির্মাতা হিসাবে আপনারা যে প্রস্তরটিকে আজ কোণের মূল ভিত্তিপ্রস্তরে পরিণত হয়েছে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
যীশু হলেন ‘সেই পাথর যাকে রাজমিস্ত্রিরা অর্থাৎ আপনারা অগ্রাহ্য করে সরিয়ে দিয়েছিলেন৷ তিনিই এখন কোণের প্রধান পাথর হয়ে উঠেছেন৷’
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তিনি সেই পাথর যেটি গাঁথকেরা যে আপনারা আপনাদের দ্বারাই অবহেলিত হয়েছিল, যা কোন প্রধান প্রস্তর হয়ে উঠেছে।