Acts 4:16 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই লোকদের প্রতি কি করি? কেননা জেরুশালেম-নিবাসী সকলেই জানে যে, ওদের দ্বারা একটা প্রসিদ্ধ চিহ্ন-কাজ সম্পন্ন হয়েছে এবং আমরাও তা অস্বীকার করতে পারি না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তাঁরা বলাবলি করলেন, “এই লোকগুলিকে নিয়ে আমরা কী ব্যবস্থা গ্রহণ করব? জেরুশালেমে বসবাসকারী প্রত্যেক ব্যক্তিই জানে যে, তাঁরা এক নজিরবিহীন অলৌকিক চিহ্নকাজ সম্পন্ন করেছে, আর আমরা তা অস্বীকার করতে পারি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা উহাদের কর্ত্তৃক যে একটা প্রসিদ্ধ চিহ্ন-কার্য্য সম্পন্ন হইয়াছে, তাহা যিরূশালেম-নিবাসী সকলের নিকটে প্রকাশ আছে, এবং আমরা তাহা অস্বীকার করিতে পারি না।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
‘এই লোকদের নিয়ে কি করা যায়? কারণ এটা ঠিক য়ে ওরা য়ে উল্লেখয়োগ্য অলৌকিক কাজ করেছে তা জেরুশালেমের সকল লোক জেনে গেছে; আর আমরাও একথা অস্বীকার করতে পারি না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যে এই লোকেদের নিয়ে কী করা যায়? কারণ তারা যে অলৌকিক কাজ করেছিল তা যিরূশালেমের লোকেরা জেনে গিয়েছিল; আমরা তা অস্বীকার করতে পারি না।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই লোকদের প্রতি কি করি? কেননা উহাদের কর্তৃক যে একটা প্রসিদ্ধ চিহ্ন-কার্য সমপন্ন হইয়াছে, তাহা যিরূশালেম-নিবাসী সকলের নিকটে প্রকাশ আছে, এবং আমরা তাহা অস্বীকার করিতে পারি না।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তাঁরা বললেন, “এই লোকদের নিয়ে আমরা কি করব? যারা যিরূশালেমে বাস করে তারা সবাই জানে যে, এরা একটা বিশেষ আশ্চর্য কাজ করেছে, আর আমরা তা অস্বীকারও করতে পারি না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তাঁরা বললেন, “এই লোকদের নিয়ে আমরা কি করব? যারা জেরুজালেমে বাস করে তারা সবাই জানে যে, এরা একটা বিশেষ অলৌকিক কাজ করেছে, আর আমরা তা অস্বীকারও করতে পারি না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তাঁরা বললেন, এই লোকগুলি সম্বন্ধে কি ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে? এরা যে গুরুত্বপূর্ণ অলৌকিক কাজগুলি করছে, জেরুশালেমের কারো তা অজানা নয় আর আমরাও তা অস্বীকার করতে পারি না।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
“এই লোকদের নিয়ে কি করা যায়? কারণ এটা ঠিক যে ওরা যে উল্লেখযোগ্য অলৌকিক কাজ করেছে তা জেরুশালেমের সকল লোক জেনে গেছে; আর আমরাও একথা অস্বীকার করতে পারি না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যে এই লোকেদের নিয়ে কি করা যায়? কারণ তারা যে অলৌকিক কাজ করেছিল তা যিরূশালেমের লোকেরা জেনে গিয়েছিল; আমরা তা অস্বীকার করতে পারি না।