Acts 4:19 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কিন্তু পিতর ও ইউহোন্না জবাবে তাঁদেরকে বললেন, আল্লাহ্‌র চোখে কোনটা ঠিক, আপনাদের কথা শোনা নাকি আল্লাহ্‌র হুকুম পালন করা? আপনারা বিচার করে দেখুন।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
কিন্তু পিতর ও যোহন উত্তর দিলেন, “আপনারা নিজেরাই বিচার করুন, ঈশ্বরের কথা শোনার চেয়ে আপনাদের কথা শোনা ঈশ্বরের দৃষ্টিতে ন্যায়সংগত কি না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কিন্তু পিতর ও যোহন উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শুনা ঈশ্বরের সাক্ষাতে বিহিত কি না, আপনারা বিচার করুন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
কিন্তু পিতর ও য়োহন এর উত্তরে তাদের বললেন, ‘আপনারাই বিচার করুন, ঈশ্বরের বাক্যকে অমান্য করা বা আপনাদের বাধ্য থাকা কোনটি ঈশ্বরের দৃষ্টিতে সঠিক হবে?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পিতর ও যোহন উত্তর দিয়ে তাদের বললেন,” ঈশ্বরের কথা ছেড়ে আপনাদের কথা শুনা ঈশ্বরের দৃষ্টিতে উচিত কিনা আপনারা বিচার করুন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কিন্তু পিতর ও যোহন উত্তর করিয়া তাঁহাদিগকে কহিলেন, ঈশ্বরের কথা অপেক্ষা আপনাদের কথা শুনা ঈশ্বরের সাক্ষাতে বিহিত কি না, আপনারা বিচার করুন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
উত্তরে পিতর ও যোহন বললেন, “আপনাদের আদেশ পালন করব, না ঈশ্বরের আদেশ পালন করব? ঈশ্বরের চোখে কোন্‌টা ঠিক, আপনারাই তা বিচার করে দেখুন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
জবাবে পিতর ও ইউহোন্না বললেন, “আপনাদের হুকুম পালন করব, না আল্লাহ্‌র হুকুম পালন করব? আল্লাহ্‌র চোখে কোন্‌টা ঠিক, আপনারাই তা বিচার করে দেখুন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
পিতর ও যোহন তার উত্তরে তাঁদের বললেন, ঈশ্বরের কথা শুনব, না আপনাদের আদেশ পালন করব —ঈশ্বরের দৃষ্টিতে কোনটা ঠিক? আপনারাই বলুন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
কিন্তু পিতর ও যোহন এর উত্তরে তাদের বললেন, “আপনারাই বিচার করুন, ঈশ্বরের বাক্যকে অমান্য করা বা আপনাদের বাধ্য থাকা কোনটি ঈশ্বরের দৃষ্টিতে সঠিক হবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পিতর ও যোহন উত্তর দিয়ে তাদের বললেন, “ঈশ্বরের কথা ছেড়ে আপনাদের কথা শুনা ঈশ্বরের দৃষ্টিতে উচিত কিনা আপনারা বিচার করুন।