Acts 4:25 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তুমি পাক-রূহ্ দ্বারা তোমার গোলাম আমাদের পিতা দাউদের মুখ দিয়ে এই কথা বলেছিলে, যথা, “জাতিরা কেন কলহ করলো? লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করলো?
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তুমি, তোমার দাস, আমাদের পিতৃপুরুষ দাউদের মাধ্যমে, পবিত্র আত্মার দ্বারা বলেছিলে, “ ‘কেন জাতিগণ চক্রান্ত করে আর লোকেরা কেন বৃথাই সংকল্প করে?
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তুমি তোমার দাস আমাদের পিতা দায়ূদের মুখ দিয়া, পবিত্র আত্মা দ্বারা, এই কথা বলিয়াছিলে, যথা, “জাতিগণ কেন কলহ করিল? লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করিল?
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তুমি তোমার দাস আমাদের পিতৃপুরুষ দাযূদের মুখ দিয়ে পবিত্র আত্মার দ্বারা বলেছ: ‘জাতিবৃন্দ কেন ক্রুদ্ধ হল? কেনই বা লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে অসার পরিকল্পনা করল?
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তুমি তোমার দাস আমাদের পিতা দাউদের মুখ থেকে পবিত্র আত্মার দ্বারা কথা বলেছ 'যেমন জাতিগণ কেন কলহ করল? লোকেরা কেন অনর্থক বিষয়ে ধ্যান করল?
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তুমি তোমার দাস আমাদের পিতা দায়ূদের মুখ দিয়া, পবিত্র আত্মা দ্বারা, এই কথা বলিয়াছিলে, যথা, “জাতিগণ কেন কলহ করিল? লোকবৃন্দ কেন অনর্থক বিষয় ধ্যান করিল?
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তুমি পবিত্র আত্মার মধ্য দিয়ে তোমার দাস আমাদের পূর্বপুরুষ দায়ূদের মুখ দিয়ে বলেছ, ‘কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক? কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে?
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তুমি পাক-রূহের মধ্য দিয়ে তোমার গোলাম আমাদের পূর্বপুরুষ দাউদের মুখ দিয়ে বলেছ, ‘কেন অস্থির হয়ে চেঁচামেচি করছে সমস্ত জাতির লোক? কেন লোকেরা মিছামিছি ষড়যন্ত্র করছে?
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
আকাশ, পৃথিবী, সমুদ্র এবং তন্মধ্যস্থ যাবতীয় বস্তুর সৃষ্টিকর্তা তুমি! তুমি তোমার দাস আমাদের পূর্বপুরুষ দাউদের মুখ দিয়ে পবিত্র আত্মার মাধ্যমে বলেছিলে: রাষ্ট্রসমূহে এ চক্রান্ত কিসের জন? কেনই বা জাতিবৃন্দের এ বৃথা ষড়যন্ত্র?
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তুমি তোমার দাস, আমাদের পিতৃপুরুষ দায়ূদের মুখ দিয়ে পবিত্র আত্মার দ্বারা বলেছ: ‘জাতিবৃন্দ কেন ক্রুদ্ধ হল? কেনই বা লোকেরা ঈশ্বরের বিরুদ্ধে অসার পরিকল্পনা করল?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তুমি তোমার দাস আমাদের পিতা দাউদের মুখ থেকে পবিত্র আত্মার দ্বারা কথা বলেছ যেমন অযিহূদীরা কেন কলহ করল? লোকেরা কেন অনর্থক বিষয়ে ধ্যান করল?