Acts 4:27 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
কেননা সত্যিই তোমার পবিত্র গোলাম ঈসা, যাঁকে তুমি অভিষিক্ত করেছ, তাঁর বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত জাতিদের ও ইসরাইল লোকদের সঙ্গে এই নগরে একত্র হয়েছিল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সত্যিই হেরোদ ও পন্তীয় পীলাত পরজাতিদের ও ইস্রায়েলী জনগণের সঙ্গে এই নগরে মিলিত হয়ে তোমার সেই পবিত্র সেবক যীশু, যাঁকে তুমি অভিষিক্ত করেছিলে, তাঁর বিরুদ্ধে ষড়যন্ত্র করেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
কেননা সত্যই তোমার পবিত্র দাস যীশু, যাঁহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, তাঁহার বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত জাতিগণের ও ইস্রায়েল-লোকদের সঙ্গে এই নগরে একত্র হইয়াছিল,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
হ্যাঁ, এই শহরেই তোমার পবিত্র দাস যীশুর বিরুদ্ধে, য়াঁকে তুমি অভিষিক্ত করেছ তাঁর বিরুদ্ধে হেরোদ, পন্তীয়, পীলাত, ইহুদীরা ও অইহুদীরা এক হয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
কেননা সত্যি যীশু যিনি তোমার পবিত্র দাস যাঁকে তুমি অভিষিক্ত করেছ, তাঁর বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত পর জাতিদেরও এবং ইস্রায়েলের লোকদের সঙ্গে মিলিত হয়েছিল,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
কেননা সত্যই তোমার পবিত্র দাস যীশু, যাঁহাকে তুমি অভিষিক্ত করিয়াছ, তাঁহার বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত জাতিগণের ও ইস্রায়েল-লোকদের সঙ্গে এই নগরে একত্র হইয়াছিল,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
“তোমার পবিত্র দাস যীশু, যাঁকে তুমি মশীহ হিসাবে নিযুক্ত করেছিলে, রাজা হেরোদ ও পন্তীয় পীলাত এই শহরেই তাঁর বিরুদ্ধে অযিহূদীদের সংগে এবং ইস্রায়েলীয়দের সংগে সত্যিই হাত মিলিয়েছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
“তোমার পবিত্র গোলাম ঈসা, যাঁকে তুমি মসীহ্‌ হিসাবে নিযুক্ত করেছিলে, বাদশাহ্‌ হেরোদ ও পন্তীয় পীলাত এই শহরেই তাঁর বিরুদ্ধে অ-ইহুদীদের সংগে এবং বনি-ইসরাইলদের সংগে সত্যিই হাত মিলিয়েছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কারণ বাস্তবিকই যাঁকে তুমি অভিষিক্ত করেছিলে, তোমার সেই পবিত্র সেবক যীশুর বিরুদ্ধে এই জেরুশালেম শহরে হেরোদ ও পন্তীয় পীলাত অইহুদী ও ইসরায়েল প্রজাদের সঙ্গে মিলিত হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
হ্যাঁ, এই শহরেই তোমার পবিত্র দাস যীশুর বিরুদ্ধে, যাকে তুমি অভিষিক্ত করেছ তাঁর বিরুদ্ধে হেরোদ, পন্তীয়, পীলাত, ইহুদীরা ও অইহুদীরা এক হয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
কারণ সত্যি যীশু যিনি তোমার পবিত্র দাস যাকে তুমি অভিষিক্ত করেছ, তাঁর বিরুদ্ধে হেরোদ ও পন্তীয় পীলাত অযিহূদীদেরও এবং ইস্রায়েলের লোকদের সঙ্গে মিলিত হয়েছিল,