Acts 4:28 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যেন তোমার হাত ও তোমার পরামর্শ দ্বারা আগে থেকে যেসব বিষয় নির্ধারিত হয়েছিল, তা সম্পন্ন করে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা তাই করেছিল, যা তোমার পরাক্রম ও ইচ্ছা অনুসারে অবশ্যই ঘটবে বলে অনেক আগে থেকে স্থির করে রেখেছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্ব্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল, তাহা সম্পন্ন করে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তোমার শক্তিতে ও তোমার ইচ্ছায় পূর্বেই যা ঘটবে বলে তুমি ঠিক করেছিলে, সেই কাজ করতেই তারা একত্র হয়েছিল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
যেন তোমার হাতের ও তোমার জ্ঞানের দ্বারা আগে যেসমস্ত বিষয় ঠিক করা হয়েছিল তা সম্পন্ন করে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
যেন তোমার হস্ত ও তোমার মন্ত্রণা দ্বারা পূর্বাবধি যে সকল বিষয় নিরূপিত হইয়াছিল, তাহা সমপন্ন করে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তোমার শক্তি ও ইচ্ছাতে যা ঘটবে বলে তুমি আগেই ঠিক করে রেখেছিলে তাঁরা তা-ই করেছিলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তোমার কুদরত ও ইচ্ছাতে যা ঘটবে বলে তুমি আগেই ঠিক করে রেখেছিলে তাঁরা তা-ই করেছিলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তুমি তোমার পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী যে ঘটনাকে অবশ্যম্ভাবী রূপে নির্ধারণ করে রেখেছিলে, সেই ঘটনাকেই রূপায়িত করার জন্য তোমারই ইচ্ছায় ও ক্ষমতাবলে তাঁরা এখানে একত্র হয়েছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তোমার শক্তিতে ও তোমার ইচ্ছায় পূর্বেই যা ঘটবে বলে তুমি ঠিক করেছিলে, সেই কাজ করতেই তারা একত্র হয়েছিল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
যেন তোমার হাতের ও তোমার জ্ঞানের দ্বারা আগে যে সমস্ত বিষয় ঠিক করা হয়েছিল তা সম্পন্ন করে।