Acts 4:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর যে বহুসংখ্যক লোক ঈমান এনেছিল, তারা একচিত্ত ও একপ্রাণ ছিল। তাদের এক জনও নিজের সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলে দাবী করতো না, কিন্তু তাদের সকল বিষয় সাধারণে থাকতো।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
বিশ্বাসীরা সকলেই ছিল একচিত্ত ও একপ্রাণ। কেউই তাঁর সম্পত্তির কোনো অংশ নিজের বলে দাবি করত না। কিন্তু তাদের যা কিছু ছিল, তা সকলের সঙ্গে ভাগ করে নিত।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যে বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল, তাহারা একচিত্ত ও একপ্রাণ ছিল; তাহাদের এক জনও আপন সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলিত না; কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিশ্বাসীদের সকলের হৃদয় ও মন এক ছিল৷ একজনও নিজের সম্পত্তির কোন কিছুই নিজের বলে মনে করতেন না, কিন্তু তাঁদের সকল জিনিস তাঁরা পরস্পর ভাগ করে দিতেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যে বহুলোক যারা বিশ্বাস করেছিল, তারা এক চিত্ত ও এক মনের ছিলো; তাদের একজনও নিজের সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলত না, কিন্তু তাদের সবকিছু সর্ব সাধারণের থাকত।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যে বহুসংখ্যক লোক বিশ্বাস করিয়াছিল, তাহারা একচিত্ত ও একপ্রাণ ছিল। তাহাদের একজনও আপন সমপত্তির মধ্যে কিছুই নিজের বলিত না; কিন্তু তাহাদের সকল বিষয় সাধারণে থাকিত।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
খ্রীষ্টে বিশ্বাসীরা সবাই মনেপ্রাণে এক ছিল। কোন কিছুই তারা নিজের বলে দাবি করত না বরং সব কিছুই যার যার দরকার মত ব্যবহার করত।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ঈমানদারেরা সবাই মনেপ্রাণে এক ছিল। কোন কিছুই তারা নিজের বলে দাবি করত না বরং সব কিছুই যার যার দরকার মত ব্যবহার করত।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
খ্রীষ্ট বিশ্বাসীদের এই দলটির সকলেই ছিলেন এক মন এক প্রাণ। নিজেদের কোন জিনিসকেই তাঁরা ব্যক্তিগত সম্পত্তি বলে মনে করতেন না বা দাবী করতেন না। দলের সকলেই সার্বজনীনভাবে সব জিনিস ব্যবহার করতেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশ্বাসীদের সকলের হৃদয় ও মন এক ছিল৷ একজনও নিজের সম্পত্তির কোন কিছুই নিজের বলে মনে করতেন না, কিন্তু তাঁদের সকল জিনিস তাঁরা পরস্পর ভাগ করে দিতেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যে বহুলোক যারা বিশ্বাস করেছিল, তারা এক হৃদয় ও এক প্রাণের বিশ্বাসী ছিল; তাদের একজনও নিজের সম্পত্তির মধ্যে কিছুই নিজের বলত না, কিন্তু তাদের সব কিছু সর্ব সাধারণের থাকত।