Acts 4:36 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর ইউসুফ নামে এক জন লেবীয় লোক সাইপ্রাস দ্বীপের বাসিন্দা ছিলেন। তাঁকে প্রেরিতেরা বার্নাবাস নাম দিয়েছিলেন, অনুবাদ করলে এই নামের অর্থ ‘উৎসাহের সন্তান’।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আর যোষেফ নামে সাইপ্রাসের একজন লেবীয়, যাঁকে প্রেরিতশিষ্যেরা বার্ণবা (নামটির অর্থ, উৎসাহের সন্তান) নামে ডাকতেন,
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর যোষেফ, যাঁহাকে প্রেরিতেরা বার্ণবা নাম দিয়াছিলেন—অনুবাদ করিলে, এই নামের অর্থ প্রবোধের সন্তান—যিনি লেবীয় এবং জাতিতে কুপ্রীয়,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বিশ্বাসীবর্গের একজনের নাম ছিল য়োষেফ; প্রেরিতেরা তাঁকে বার্ণবা বলে ডাকতেন; এই নামের অর্থ ‘উত্সাহদাতা’৷ ইনি ছিলেন লেবীয়, কুপ্রীয়ে তাঁর জন্ম হয়৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর যোষেফ যাঁকে প্রেরিতরা বার্ণবা নাম দিয়েছিলেন অনুবাদ করলে এই নামের মানে উৎসাহদাতা যিনি লেবীয় ও জাতিতে কুপ্রীয়,
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর যোষেফ, যাঁহাকে প্রেরিতেরা বার্ণবা নাম দিয়াছিলেন- অনুবাদ করিলে, এই নামের অর্থ প্রবোধের সন্তান- যিনি লেবীয় এবং জাতিতে কুপ্রীয়,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যোষেফ নামে লেবির বংশের একজন লোক ছিলেন। সাইপ্রাস দ্বীপে তাঁর বাড়ী ছিল। তাঁকে প্রেরিতেরা বার্ণবা, অর্থাৎ উৎসাহদাতা বলে ডাকতেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
ইউসুফ নামে লেবির বংশের একজন লোক ছিলেন। সাইপ্রাস দ্বীপে তাঁর বাড়ী ছিল। তাঁকে সাহাবীরা বার্নাবাস, অর্থাৎ উৎসাহদাতা বলে ডাকতেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
একদিন যোষেফ নামে সাইপ্রাস নিবাসী একজন লেবীয় তাঁর নিজের জমি বিক্রী করে সমস্ত অর্থ প্রেরিত শিষ্যদের চরণে নিবেদন করলেন। প্রেরিত শিষ্যরা এঁর নাম দিয়েছিলেন বারণাবাস (এই নামের অর্থ, উৎসাহদাতা)।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বিশ্বাসীবর্গের একজনের নাম ছিল যোষেফ; প্রেরিতরা তাঁকে বার্ণবা বলে ডাকতেন; এই নামের অর্থ “উৎসাহদাতা৷” ইনি ছিলেন লেবীয়, কুপ্রীয়ে তাঁর জন্ম হয়৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর যোষেফ যাকে প্রেরিতরা বার্ণবা নাম দিয়েছিলেন অনুবাদ করলে এই নামের মানে উৎসাহদাতা, যিনি লেবীয় ও সেই ব্যক্তি যিনি কুপ্র দ্বীপে থাকেন,