Acts 5:17 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
পরে মহা-ইমাম এবং তাঁর সঙ্গীরা সকলে অর্থাৎ সদ্দূকী-সমপ্রদায় উঠলেন, তারা ঈর্ষাতে পূর্ণ হলেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এরপর মহাযাজক ও তাঁর সমস্ত সহযোগী, যারা সদ্দূকী সম্প্রদায়ের সদস্য ছিলেন, তাঁরা ঈর্ষায় পূর্ণ হয়ে উঠলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
পরে মহাযাজক এবং তাঁহার সঙ্গীরা সকলে অর্থাৎ সদ্দূকি-সম্প্রদায় উঠিলেন, তাঁহারা ঈর্ষাতে পরিপূর্ণ হইলেন,
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর মহাযাজক এবং তাঁর সঙ্গীরা অর্থাত্ সদ্দূকী দলের লোকেরা ঈর্ষায় জ্বলে উঠল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
পরে মহাযাজক ও তার সঙ্গীরা অর্থাৎ সদ্দূকী-সম্প্রদায়ের লোকেরা প্রেরিতদের প্রতি ঈর্ষায় পরিপূর্ণ হলেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
পরে মহাযাজক এবং তাঁহার সঙ্গীরা সকলে অর্থাৎ সদ্দূকী-সমপ্রদায় উঠিলেন,
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন মহাপুরোহিত ও তাঁর সংগের সদ্দূকী দলের লোকেরা হিংসায় জ্বলে উঠলেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন মহা-ইমাম ও তাঁর সংগের সদ্দূকী দলের লোকেরা হিংসায় জ্বলে উঠলেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
প্রধান পুরোহিত ও তাঁর সহকর্মীরা এবং স্থানীয় সদ্দূকী সম্প্রদায়ের সবাই প্রেরিত শিষ্যদের প্রতি খুব ঈর্ষান্বিত হয়ে উঠলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর মহাযাজক এবং তাঁর সঙ্গীরা অর্থাৎ সদ্দূকী দলের লোকরা ঈর্ষায় জ্বলে উঠল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
পরে মহাযাজক ও তার সঙ্গীরা অর্থাৎ সদ্দূকী সম্প্রদায়ের লোকেরা প্রেরিতদের প্রতি ঈর্ষায় পরিপূর্ণ হলেন।