Acts 5:24 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এই কথা শুনে বায়তুল-মোকাদ্দসের সেনাপতি এবং প্রধান ইমামেরা ভেবে আকুল হলেন যে, এর পরিণাম কি হবে।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এই সংবাদ শুনে মন্দিরের রক্ষী-প্রধান ও মহাযাজক বিস্ময়বিমূঢ় হলেন। তাঁরা অবাক হয়ে ভাবতে লাগলেন যে, এর পরিণাম কী হতে পারে।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই কথা শুনিয়া ধর্ম্মধামের সেনাপতি এবং প্রধান যাজকেরা ভাবিয়া আকুল হইলেন যে, ইহার পরিণাম কি হইবে।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
মন্দির রক্ষীবাহিনীর প্রধান ও প্রধান যাজকেরা এই কথা শুনে হতবুদ্ধি হয়ে ভাবতে লাগল, ‘এর পরিণতি কি হবে?’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন উপাসনা ঘরের রক্ষী বাহিনীর প্রধান এবং প্রধান যাজকেরা এই কথা শুনে আশ্চর্য হয়ে ভাবতে লাগল, এর পরিণতি কী হবে।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই কথা শুনিয়া ধর্মধামের সেনাপতি এবং প্রধান যাজকেরা ভাবিয়া আকুল হইলেন যে, ইহার পরিণাম কি হইবে।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এই কথা শুনে উপাসনা-ঘরের প্রধান কর্মচারী ও প্রধান পুরোহিতেরা বুদ্ধিহারা হয়ে ভাবতে লাগলেন এর ফল কি হবে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এই কথা শুনে বায়তুল-মোকাদ্দসের প্রধান কর্মচারী ও প্রধান ইমামেরা বুদ্ধিহারা হয়ে ভাবতে লাগলেন এর ফল কি হবে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মন্দিরের সেনাধ্যক্ষ আর প্রধান পুরোহিত একথা শুনেই ভীষণ হতবুদ্ধি হয়ে পড়লেন। অবাক হয়ে ভাবতে লাগলেন, তাহলে কি হল ওদের।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
মন্দির রক্ষীবাহিনীর প্রধান ও প্রধান যাজকরা এই কথা শুনে হতবুদ্ধি হয়ে ভাবতে লাগল এর পরিণতি কি হবে?
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন উপাসনা ঘরের রক্ষী বাহিনীর প্রধান এবং প্রধান যাজকেরা এই কথা শুনে আশ্চর্য্য হয়ে ভাবতে লাগল, এর পরিণতি কি হবে।