Acts 5:30 — Compare Translations

11 translations compared side by side

Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
যাঁকে আপনারা ক্রুশে টাঙ্গিয়ে হত্যা করেছিলেন, আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ সেই ঈসাকে মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সেই যীশুকে মৃতলোক থেকে উত্থাপিত করেছেন—যাঁকে আপনারা একটি গাছের উপরে টাঙিয়ে হত্যা করেছিলেন।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সেই যীশুকে উত্থাপন করিয়াছেন, যাঁহাকে আপনারা গাছে টাঙ্গাইয়া বধ করিয়াছিলেন;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আপনারা যীশুকে হত্যা করেছিলেন, তাঁকে বিদ্ধ করে ক্রুশে টাঙ্গিয়ে দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর আমাদের সেই পিতৃপুরুষদের ঈশ্বর যীশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সেই যীশুকে উত্থাপিত করেছেন, যাঁকে আপনারা গাছে টাঙিয়ে হত্যা করেছেন।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সেই যীশুকে উত্থাপন করিয়াছেন, যাঁহাকে আপনারা গাছে টাঙ্গাইয়া বধ করিয়াছিলেন;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
যাঁকে আপনারা ক্রুশে টাংগিয়ে মেরে ফেলেছিলেন আমাদের পূর্বপুরুষদের ঈশ্বর সেই যীশুকেই মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
যাঁকে আপনারা ক্রুশে টাংগিয়ে হত্যা করেছিলেন আমাদের পূর্বপুরুষদের আল্লাহ্‌ সেই ঈসাকেই মৃত্যু থেকে জীবিত করে তুলেছেন।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
যাঁকে তোমরা ক্রুশে বিদ্ধ করে হত্যা করেছ, সেই যীশুকে আমাদের পূর্বপুরুষের আরাধ্য ঈশ্বর পুনরুত্থিত করেছেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আপনারা যীশুকে হত্যা করেছিলেন, তাঁকে বিদ্ধ করে ক্রুশে টাঙ্গিয়ে দিয়েছিলেন, কিন্তু ঈশ্বর আমাদের সেই পিতৃপুরুষদের ঈশ্বর যীশুকে মৃতদের মধ্য থেকে পুনরুত্থিত করেছেন৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আমাদের পিতৃপুরুষদের ঈশ্বর সেই যীশুকে উত্থাপিত করেছেন, যাকে আপনারা ক্রুশে টাঙিয়ে হত্যা করেছেন।