Acts 5:32 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এসব বিষয়ের আমরা সাক্ষী এবং যে রূহ্ আল্লাহ্ তাঁর বাধ্য লোকদেরকে দিয়েছেন, সেই পাক-রূহ্ও সাক্ষী।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
আমরা এই সমস্ত বিষয়ের সাক্ষী, আর পবিত্র আত্মাও সাক্ষী, যাঁকে ঈশ্বর, যারা তাঁর আজ্ঞা পালন করে, তাদের দান করেছেন।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এই সকল বিষয়ের আমরা সাক্ষী, এবং যে আত্মা ঈশ্বর আপন আজ্ঞাবহদিগকে দিয়াছেন, সেই পবিত্র আত্মাও সাক্ষী।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
আর আমরা এসব ঘটতে দেখেছি, বলতে পারি য়ে এসব সত্য৷ পবিত্র আত্মাও দেখাচ্ছেন য়ে এসব সত্য৷ যাঁরা তাঁর বাধ্য তাদের তিনি পবিত্র আত্মা দান করেছেন৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এসব বিষয়ের আমরাও সাক্ষী, এবং পবিত্র আত্মাও সাক্ষী, যে আত্মা ঈশ্বর আপন আজ্ঞাবহকদের দিয়েছেন
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এই সকল বিষয়ের আমরা সাক্ষী, এবং যে আত্মা ঈশ্বর আপন আজ্ঞাবহদিগকে দিয়াছেন, সেই পবিত্র আত্মাও সাক্ষী।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
আমরা এই সবের সাক্ষী এবং যারা ঈশ্বরের বাধ্য হয়, ঈশ্বর তাদের যে পবিত্র আত্মা দিয়েছেন সেই পবিত্র আত্মাও তার সাক্ষী।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
আমরা এই সবের সাক্ষী এবং যারা আল্লাহ্র বাধ্য হয়, আল্লাহ্ তাদের যে পাক-রূহ্ দিয়েছেন সেই পাক-রূহ্ও তার সাক্ষী।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
ঈশ্বর তাঁর অনুগতদের যে পবিত্র আত্মা দান করেছেন, সেই পবিত্র আত্মাও এর সাক্ষী।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
আর আমরা এসব ঘটতে দেখেছি, বলতে পারি যে এসব সত্য৷ পবিত্র আত্মাও দেখাচ্ছেন যে এসব সত্য৷ যাঁরা তাঁর বাধ্য তাদের তিনি পবিত্র আত্মা দান করেছেন৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এসব বিষয়ের আমরাও সাক্ষী এবং পবিত্র আত্মাও সাক্ষী, যে আত্মা ঈশ্বর আপন আজ্ঞাবাহকদের দিয়েছেন”