Acts 6:1 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর এই সময়ে, যখন সাহাবীদের সংখ্যা বৃদ্ধি পাচ্ছিল, তখন গ্রীক ভাষা-ভাষী ইহুদীরা ইবরানীদের বিপক্ষে বচসা করতে লাগল, কেননা দৈনিক পরিচর্যায় তাদের বিধবারা উপেক্ষিত হচ্ছিল।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
সেই সময় শিষ্যদের সংখ্যা যখন বৃদ্ধি পাচ্ছিল, তাদের মধ্যে যারা গ্রিকভাষী ইহুদি ছিল তারা, হিব্রুভাষী ইহুদিদের বিরুদ্ধে অভিযোগ করতে লাগল, কারণ প্রতিদিনের খাবার ভাগ করার সময় তাদের বিধবারা উপেক্ষিত হচ্ছিল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর এই সময়ে, যখন শিষ্যগণের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল, তখন গ্রীক ভাষাবাদী যিহূদীরা ইব্রীয়দের বিপক্ষে বচসা করিতে লাগিল, কেননা দৈনিক পরিচর্য্যায় তাহাদের বিধবারা উপেক্ষিত হইতেছিল।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
বহুলোক দলে দলে খ্রীষ্টের অনুগামী হতে লাগল৷ সেই সময় গ্রীক ভাষাভাষী বিশ্বাসীরা অপর ইহুদী বিশ্বাসীদের বিরুদ্ধে অভিযোগ করল, য়ে দৈনিক প্রযোজনীয় সামগ্রী বিতরণের সময়ে তাদের বিধবাদের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
আর এসময়ে, যখন শিষ্যদের সংখ্যা বেড়ে যাচ্ছিল, তখন গ্রিক ভাষার যিহূদীরা ইব্রীয়দের বিরুদ্ধে ঝগড়া করতে লাগল, কেননা প্রতিদিনের খাবারের পরিসেবা থেকে তাদের বিধবা মহিলারা বাদ যাচ্ছিল।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর এই সময়ে, যখন শিষ্যগণের সংখ্যা বৃদ্ধি পাইতেছিল, তখন গ্রীক ভাষাবাদী যিহূদীরা ইব্রীয়দের বিপক্ষে বচসা করিতে লাগিল, কেননা দৈনিক পরিচর্যায় তাহাদের বিধবারা উপেক্ষিত হইতেছিল।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
সেই সময়ে শিষ্যদের সংখ্যা বেড়ে যাচ্ছিল। তখন শিষ্যদের মধ্যে যে যিহূদীরা গ্রীক ভাষায় কথা বলত তারা ইব্রীয় ভাষায় কথা বলা যিহূদীদের এই বলে দোষ দিতে লাগল যে, রোজই খাবার দেবার সময়ে তাদের বিধবা স্ত্রীলোকেরা কিছুই পায় না।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
সেই সময়ে উম্মতদের সংখ্যা বেড়ে যাচ্ছিল। তখন উম্মতদের মধ্যে যে ইহুদীরা গ্রীক ভাষায় কথা বলত তারা হিব্রু ভাষায় কথা বলা ইহুদীদের এই বলে দোষ দিতে লাগল যে, রোজই খাবার দেবার সময়ে তাদের বিধবা স্ত্রীলোকেরা কিছুই পায় না।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
কিছুদিনের মধ্যে শিষ্যদের সংখ্যা বেড়ে যেতে লাগল। তখন স্থানীয় হিব্রুভাষী ইহুদীদের বিরুদ্ধে গ্রীকভাষী ইহুদীদের অসন্তোষ প্রকাশ পেতে লাগল। তাদের ক্ষোভ ছিল, ভাণ্ডার থেকে প্রাত্যহিক প্রয়োজনীয় দ্রব্যাদি বিতরণের সময় তাঁদের বিধবারা অবহেলিত হচ্ছিলেন।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
বহুলোক দলে দলে খ্রীষ্টের অনুগামী হতে লাগল৷ সেই সময় গ্রীক ভাষাভাষী বিশ্বাসীরা অপর ইহুদী বিশ্বাসীদের বিরুদ্ধে অভিযোগ করল যে দৈনিক প্রয়োজনীয় সামগ্রী বিতরণের সময়ে তাদের বিধবাদের প্রতি পক্ষপাতিত্ব করা হচ্ছে৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
আর এ দিনের, যখন শিষ্যদের সংখ্যা বেড়ে যাচ্ছিল, তখন গ্রীক ভাষাভাষী বিশ্বাসীরা ইব্রীয় ভাষাভাষী বিশ্বাসীদের বিরুদ্ধে ঝগড়া করতে লাগল, কারণ প্রতিদিনের র খাবারের পরিষেবা থেকে তাদের বিধবা মহিলারা বাদ যাচ্ছিল।