Acts 6:11 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
তখন তারা কয়েক জনকে দলে ভিড়াল, আর এরা এই কথা বললো, আমরা একে মূসার ও আল্লাহ্র বিরুদ্ধে কুফরী করতে শুনেছি।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তখন তারা গোপনে কয়েকজন মানুষকে এই কথা বলতে প্ররোচিত করল, “আমরা স্তিফানকে মোশির বিরুদ্ধে ও ঈশ্বরের বিরুদ্ধে নিন্দার কথা বলতে শুনেছি।”
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
তখন তাহারা কয়েক জনকে গড়িয়া লইল, আর ইহারা এই কথা কহিল, আমরা ইহাকে মোশির ও ঈশ্বরের বিরুদ্ধে নিন্দাবাদ করিতে শুনিয়াছি।
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
তখন তারা কয়েকজন লোককে ঘুষ দিয়ে মিথ্য়ে বলাল; যাঁরা বলল, ‘আমরা শুনেছি য়ে স্তিফান মোশি ও ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করছে৷’
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তখন তারা কয়েকজন লোককে প্ররোচনা দিল, আর তারা বলল, আমরা একে মোশীর ও ঈশ্বরের বিরুদ্ধে অপমান-জনক কথা বলতে শুনেছি।
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
তখন তাহারা কয়েক জনকে গড়িয়া লইল, আর ইহারা এই কথা কহিল, আমরা ইহাকে মোশির ও ঈশ্বরের বিরুদ্ধে নিন্দাবাদ করিতে শুনিয়াছি।
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তখন সেই যিহূদীরা গোপনে কয়েকজন লোককে এই কথা বলতে উস্কিয়ে দিল, “আমরা স্তিফানকে মোশি ও ঈশ্বরের বিরুদ্ধে অপমানের কথা বলতে শুনেছি।”
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তখন সেই ইহুদীরা গোপনে কয়েকজন লোককে এই কথা বলতে উস্কিয়ে দিল, “আমরা স্তিফানকে নবী মূসা ও আল্লাহ্র বিরুদ্ধে কুফরী করতে শুনেছি।”
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
তখন তারা গোপনে লোকদের প্ররোচিত করল যেন তারা বলে, ‘আমরা এই ব্যক্তিকে মোশি ও ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করতে শুনেছি।’
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
তখন তারা কয়েকজন লোককে ঘুষ দিয়ে মিথ্যে বলাল৷ যারা বলল, “আমরা শুনেছি যে স্তিফান মোশি ও ঈশ্বরের বিরুদ্ধে নিন্দা করছে৷”
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তখন তারা কয়েক জন লোককে গোপনে প্ররোচনা দিল, আর তারা বলল, আমরা স্তিফানকে মোশির ও ঈশ্বরের নিন্দা ও অপমানজনক কথা বলতে শুনেছি।