Acts 6:12 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
আর তারা লোক সাধারণকে, প্রাচীন নেতৃবর্গদের ও আলেমদেরকে উত্তেজিত করে তুললো এবং স্তিফানকে আক্রমণ করে ধরলো। তারা তাঁকে মহাসভাতে নিয়ে গেল,
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
এভাবে তারা জনসাধারণ, প্রাচীনবর্গ ও শাস্ত্রবিদদের উত্তেজিত করে তুলল। তারা স্তিফানকে গ্রেপ্তার করে মহাসভার সামনে উপস্থিত করল।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
আর তাহারা লোক সাধারণকে এবং প্রাচীনবর্গ ও অধ্যাপকগণকে উত্তেজিত করিয়া তুলিল, এবং স্তিফানকে আক্রমণ করিয়া ধরিল, ও মহাসভাতে লইয়া গেল;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এইভাবে তারা জনসাধারণ, ইহুদী নেতাদের ও ব্যবস্থার শিক্ষকদের উত্তেজিত করে তুলত৷ তারা এসে স্তিফানকে ধরে নিয়ে মহাসভার সামনে হাজির করল৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
তারা জনগণকে এবং প্রাচীনদের ও অধ্যাপকদের রাগিয়ে তুললো, এবং স্তিফানকে মারার জন্য ধরল ও মহাসভায় নিয়ে গেল;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
আর তাহারা লোক সাধারণকে এবং প্রাচীনবর্গ ও অধ্যাপকগণকে উত্তেজিত করিয়া তুলিল, এবং স্তিফানকে আক্রমণ করিয়া ধরিল ও মহাসভাতে লইয়া গেল;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
এইভাবে তারা লোকদের, বৃদ্ধ নেতাদের ও ধর্ম-শিক্ষকদের ক্ষেপিয়ে তুলল আর স্তিফানকে ধরে মহাসভার সামনে আনল।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
এইভাবে তারা লোকদের, বৃদ্ধ নেতাদের ও আলেমদের ক্ষেপিয়ে তুলল আর স্তিফানকে ধরে মহাসভার সামনে আনল।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
এরা তখন জনসাধারণকে, জাতির প্রবীণদের ও শাস্ত্রী মহাশয়দের ভীষণ উত্তেজিত করে তুলল। তারা স্তিফানকে জোর করে ধরে নিয়ে গিয়ে হাজির করল সভার সদস্যদের সামনে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এইভাবে তারা জনসাধারণ, ইহুদী নেতাদের ও ব্যবস্থার শিক্ষকদের উত্তেজিত করে তুলল৷ তারা এসে স্তিফানকে ধরে নিয়ে মহাসভার সামনে হাজির করল৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
তারা জনগণকে এবং প্রাচীনদের ও ব্যবস্থার শিক্ষকদের রাগিয়ে তুললো এবং স্তিফানকে মারার জন্য ধরল ও মহাসভায় নিয়ে গেল;