Acts 6:13 — Compare Translations
11 translations compared side by side
Bengali (BACIB) 2013 (কিতাবুল মোকাদ্দস)
এবং তাঁর বিরুদ্ধে মিথ্যা সাক্ষী দাঁড় করালো। এই মিথ্যা সাক্ষীরা বললো, এই ব্যক্তি পবিত্র স্থানের ও শরীয়তের বিরুদ্ধে কথা বলতে ক্ষান্ত হয় না।
Bengali (BCV) (বাংলা সমকালীন সংস্করণ)
তারা মিথ্যা সাক্ষীদের দাঁড় করালো, যারা সাক্ষ্য দিল, “এই লোকটি এই পবিত্রস্থান ও বিধানের বিরুদ্ধে কথা বলতে কখনও ক্ষান্ত হয় না।
Bengali (BSI) 2016 O.V. Bible, পবিএ বাইবেল O.V
এবং মিথ্যা সাক্ষী দাঁড় করাইয়া দিল, যাহারা কহিল, এই ব্যক্তি পবিত্র স্থানের ও ব্যবস্থার বিরুদ্ধে কথা কহিতে ক্ষান্ত হয় না;
Bengali (World Bible Translation Center) (WBTC) 2001
এরপর তারা মিথ্যা সাক্ষী দাঁড় করাল, যাঁরা বলল, ‘এই লোক পবিত্র মন্দিরের বিরুদ্ধে ও বিধি-ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে কখনও নিবৃত্ত হয় না৷
Bengali 2017 (বাঙালি বাইবেল)
এবং মিথ্যাসাক্ষী দাঁড় করাল, যারা বলল, এ ব্যক্তি পবিত্র স্থানের ও ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে ভয় পায় না;
Bengali 2023 (পবিত্র বাইবেল (কেরী ভার্সন))
এবং মিথ্যা সাক্ষী দাঁড় করাইয়া দিল, যাহারা কহিল, এই ব্যক্তি পবিত্র স্থানের ও ব্যবস্থার বিরুদ্ধে কথা কহিতে ক্ষান্ত হয় না;
Bengali Bangladesh 2000 SBCL (Pobitro Baibel)
তারা কয়েকজন মিথ্যা সাক্ষী দাঁড় করাল। এই মিথ্যা সাক্ষীরা বলল, “এই লোকটা সব সময় উপাসনা-ঘরের বিরুদ্ধে ও মোশির আইন-কানুনের বিরুদ্ধে কথা বলে।
Bengali Bangladesh MBCL (Kitabul Mukkadas)
তারা কয়েকজন মিথ্যা সাক্ষী দাঁড় করাল। এই মিথ্যা সাক্ষীরা বলল, “এই লোকটা সব সময় বায়তুল-মোকাদ্দসের বিরুদ্ধে ও মূসার শরীয়তের বিরুদ্ধে কথা বলে।
Bengali CL BSI 2016 (পবিএ বাইবেল CL Bible (BSI))
মিথ্যা সাক্ষীকেও নিয়ে এল সেখানে তারা বলল, এই ব্যক্তি সবসময় পবিত্র স্থান ও বিধিব্যবস্থার বিরুদ্ধে কথা বলে।
Bengali ERV 2001 (পবিত্র বাইবেল)
এরপর তারা মিথ্যা সাক্ষী দাঁড় করাল, যারা বলল, “এই লোক পবিত্র মন্দিরের বিরুদ্ধে ও বিধি-ব্যবস্থার বিরুদ্ধে কথা বলতে কখনও নিবৃত্ত হয় না৷
Bengali IRV (ইন্ডিয়ান রিভাইজড ভার্সন (IRV) - বেঙ্গলী)
এবং মিথ্যাসাক্ষী দাঁড় করাল যারা বলল, এ ব্যক্তি পবিত্র স্থানের ও ব্যবস্থার বিরুদ্ধে ঈশ্বরনিন্দার কথা বলা বন্ধ করে নি;